editor
প্রকাশিত: 7:25 PM, June 5, 2021
ডেস্ক রিপোর্ট
কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম আবারও বাড়িয়েছেন ব্যবসায়ীরা। ফলে সিলেটে গত সপ্তাহে তিন দিনের ব্যবধানে ৪৫ টাকা কেজির পেঁয়াজ কেজি প্রতি ২০-২৫ টাকা বেড়ে বুধবার (২ জুন) খুচরো বাজারে ৭০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।
তবে শুক্রবার (৪ জুন) থেকে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা।
সিলেটের খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে কিনতে হয়। তাই গত সপ্তাহে আমাদেরও বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে হয়েছে। পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়টা পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা জানেন।
ব্যবসায়ীরা বলছেন, নতুন করে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এছাড়াও বাজেটের কারণে পেঁয়াজের দাম বাড়ছে। প্রতি বছর এই সময়ে ভারতের পাশাপাশি বিদেশ থেকেও পেঁয়াজ আসত। কিন্তু করোনার কারণে কয়েক মাস ধরেই পেঁয়াজ আসছে না।
এছাড়াও পাবনা, রাজবাড়ী, কুষ্টিয়া, মাগুরা, ফরিদপুরসহ যেসব জেলায় পেঁয়াজের উৎপাদন বেশি হয়, সেসব এলাকায় বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সব কিছু মিলেই পেঁয়াজের দাম বেড়েছে।
এদিকে হঠাৎ কেজি প্রতি ২০-২৫ টাকা পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সিলেটের নিম্ন আয়ের মানুষেরা। শুক্রবার দক্ষিণ সুরমায় বাজার করতে আসা নিজাম উদ্দিন নামের একজন বলেন, পেঁয়াজের কোনো সংকট নেই। কয়েক দিন আগে মৌসুম শেষ হয়েছে। এখনি দাম বাড়ার কোনো কারণই নেই। তারপরও কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। সরকারের বাজার মনিটরিং না থাকায় এ অবৈধ সুবিধা নিচ্ছেন ব্যবসায়ীরা।
তবে সিলেটের সবচেয়ে বড় আড়ত কালীঘাটের পেঁয়াজ ব্যবসায়ী নিলাঞ্জন দাস টুকু শনিবার (৫ জুন) বলেন, বৃহস্পতিবার পর্যন্ত পেঁয়াজের দাম বেড়ে পাইকারিতে বাজারে ৬০ ও খুচরো বাজারে ৭০ টাকা পর্যন্ত চলে গিয়েছিলো। তবে গতকাল (শুক্রবার) থেকে দাম কমতে শুরু করেছে। আজ (শনিবার) পাইকারী বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা বিক্রি হচ্ছে। আর খুচরো বাজারে বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা।
তিনি বলেন, আমাদের পেঁয়াজের বাজার সম্পূর্ণ ভারতের উপর নির্ভরশীল। ভারত থেকে পেঁয়াজ আসবে না- এমন খবরে মুহুর্তে দাম বেড়ে যায়। গত বৃহস্পতিবার ভারতের পেঁয়াজ আসার খবরেই শুক্রবার থেকে দাম কমতে শুরু করেছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ