editor
প্রকাশিত: 11:23 PM, June 5, 2021
মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, আধিপত্যবাদী গোষ্ঠি দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতেই জিয়া’কে সেদিন হত্যা করেছিলো। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব শূণ্যতার কারণে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। দেশের ক্রান্তিলগ্নে তিনি এই দেশের দায়িত্ব পেয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশের মানুষের স্বপ্ন পূরণে ১৯ দফা দাবী বাস্তবায়নে চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন পূরনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করে আমাদের জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি উপস্থিত সকলের মাঝে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আহবান জানান।
শনিবার (৫ জুন) আম্বরখানা এলাকায় জিয়া সাইবার ফোর্স সিলেট জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে খাদ্য বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জিয়া সাইবার ফোর্স সিলেট জেলা শাখার আহ্বায়ক ওবায়দুর রহমান সজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব কাওছার হোসেন রকির পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা খালেদ আকবর চৌধুরী, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বেলায়েত হোসেন মোহন, সোহেল আহমদ, মাহিদ আহমদ, সাবেক মহানগর কৃষক দলের সদস্য সচিব মারুফ আহমদ টিপু, মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম অহ্বায়ক আব্দুল মন্নান, ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান, ৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক এম এ লাহিন, বাবর আহমদ, ফখরুল ইসলাম, শাওন আহমদ, জাবির আহমদ জিসান, রিফাত আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ