editor

প্রকাশিত: 11:48 PM, June 5, 2021

কোম্পানীগঞ্জের আলফু চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা

কোম্পানীগঞ্জের আলফু চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আলফুর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ভোলাগঞ্জ পশ্চিম ইসলামপুর ইউপির বীর মুক্তিযোদ্ধা মৃত রইছ আলীর ছেলে আব্বাস আলী এই মামলা দায়ের করেন। মামলায় চেয়ারম্যান ছাড়াও গৌখালেরপাড় গ্রামের আলী আকবরের ছেলে মো. আকদ্দছ, আলী হোসেন, আলী বস, রুস্তম, মোশাহিদ, আলী আব্বাস, বুড়দেও গ্রামের নুর মিয়ার ছেলে জুয়েলসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করেছেন। মামলার এজাহারে তিনি জানান, উপজেলার ধলাই নদীর কালা সাদেক ও তৈমুর নগর মৌজা এলাকার বালু মহাল ইজারাদার নিযুক্ত হন মেসার্স তুহিন কন্সট্রাকশনের স্বত্বাধীকারী প্রদীপ কুমার দেব। ইজারাপ্রাপ্ত হয়ে সরকারি নির্দেশনা মোতাবেক ইজারাদারের লোকজন টোল আদায় শুরু করেন। উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু ও তার লোকজন প্রতিদিন মোটা অঙ্কের চাঁদা প্রদানের জন্য নানাভাবে ইজারাদারের লোকজনকে হুমকি প্রদান করতে থাকেন। গত বধুবার বিকালে চেয়ারম্যান আলফু ও স্থানীয় আকদ্দছের নতৃত্বে ২০-৩০ জনের একটি দল অস্ত্রে সজ্জিত হয়ে ধলাই নদীর টোল দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় আলফুর নির্দেশে সন্ত্রাসীরা টোল আদায়ের জন্য নির্মিত অস্থায়ী কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়।
তাদের হামলায় টোল আদায়ে সম্পৃক্ত ৩ জন গুরুতর আহত হন। আহতরা হলেন, আব্বাছ আলী, কমর আলী ও রুহেল মিয়া। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ চেয়ারম্যানসহ ৮ জনের নামে মামলা রেকর্ড করেছে। এদিকে চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আলফুর পক্ষের লোকজন জানিয়েছেন, অবৈধভাবে জোরপূর্বক রয়্যালিটির নামে চাঁদা আদায়কে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি হচ্ছে বলে তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফুকে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চেয়ারম্যান আলফু যথা নিয়মে রয়্যালিটি আদায় ও বৈধভাবে বালু বিক্রিসহ বালুমহালের পরিবেশ শান্ত রাখার আহ্বান জানিয়ে চলে আসেন। পরে ইজারাদারের পক্ষ চেয়ারম্যানের উপর ক্ষিপ্ত হয়ে আব্বাছ আলীকে দিয়ে মামলা দায়ের করেন। তবে এর আগে রয়্যালিটির নামে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার ঘটনায় উপজেলার গৌখালেরপাড় গ্রামের আকবর আলীর ছেলে আলী আব্বাছ একটি অভিযোগ দাখিল করেন। কিন্তু ওই অভিযোগটি গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ আমলে নেয়নি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ