editor
প্রকাশিত: 7:21 PM, June 7, 2021
ডিসিসি ডেস্ক :: লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫বি-১ এর প্রাক্তন জেলা গভর্ণর লায়ন প্রফেসর ডা. আজিজুর রহমান বলেন, আর্তমানবতার সেবায় নিয়োজিত বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংগঠন হচ্ছে লায়ন্স ক্লাব। লায়ন্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গরিব ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণসহ গরিব-দুঃখী মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। লায়ন্স ক্লাবের মূল উদ্দেশ্য হলো মানবসেবা। লায়ন্স ক্লাব সেবার হাত বাড়িয়ে দিয়ে গরিব ও দুঃখীদের শিক্ষা, স্বাস্থ্য তথা জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী উন্নতির ছোঁয়া পৌঁছে দেয়ার লক্ষ্যে দেশে দেশে শান্তির বার্তা নিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী লায়ন্স ক্লাব দুর্গত মানুষের সেবায় নিয়োজিত। অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দাও এই আহ্বান নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে লায়ন্স ক্লাব।
তিনি সোমবার (৭ জুন) দুপুর ১২টায় নগরীর মানিকপীর রোডস্থ লায়ন্স শিশু হাসপাতালের প্রাঙ্গণে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ১০৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
লায়ন ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারী লায়ন ইমরান আহমদ এমজেএফ- এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- লায়ন্স শিশু হাসপাতালের সেক্রেটারী লায়ন ডা. সুলায়মান আহমদ, লায়ন্স শিশু হাসপাতালের ভাইস চেয়ারম্যান লায়ন ডা. এম. এস জামান চৌধুরী বাহার, জয়েন্ট ট্রেজারার হুমায়ুন কবির, সিলেট লায়ন্স ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান ও সেক্রেটারি লায়ন হারুন আল রশীদ দিপু এমজেএফ, লায়ন্স শিশু হাসপাতালের লাইফ মেম্বার এডভোকেট মুজিবুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. মজিদ প্রমুখ।
ডিসিসি/ ০৭ জুন ২০২১/ আল-আমিন
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ