editor
প্রকাশিত: 5:41 PM, June 12, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট-৩ আসনের উপনির্বাচন বর্জন করেছে খেলাফত মজলিস (দেয়াল ঘড়ি)। শনিবার (১২ জুন) বিকেলে দক্ষিণ সুরমার কুশিয়ারা কনভেশন হলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপনির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেন খেলাফত মজলিসের সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি সৈয়দ মশাহিদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেন, এই সরকারের প্রহসনের নির্বাচনে আমরা অংশ গ্রহণ করছি না। খেলাফত মজলিসের নির্বাচন করার পুরোপুরি সক্ষমতা রয়েছে। কিন্তু যে নির্বাচনে জনগণ স্বত:স্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, সুষ্ঠু ভোটের পরিবেশ থাকে না- সে নির্বাচনে খেলাফত মজলিস অংশ গ্রহণ করে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মহানগর শাখার সভাপতি অধ্যাপক বজলুর রহমান, জেলা শাখার সহসভাপতি মাওলানা শামসুদ্দিন মাহমুদ ইলিয়াস, সহসভাপতি সাবেক জেলার শামসুল ইসলাম, জেলা সেক্রেটারি মো. নেহাল আহমদ, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির নেতা মাওলানা আলী আসগর, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন ও মাওলানা ওলিউর রহমান ও জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান প্রমুখ।
এছাড়াও সিলেট মহানগর, জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএসএস/১২জুন/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ