admin
প্রকাশিত: 4:36 PM, June 13, 2021

দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসনে আগামীর এমপি হওয়ার লড়াইয়ে আজ থেকে মাঠে নামছেন জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক
নিজস্ব প্রতিবেদক
সব ঠিক থাকলে আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ না করলেও স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও সিলেট-৩ আসনের সাবেক এমপি শফি আহমদ চৌধুরী।
এদিকে, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসনে আগামীর এমপি হওয়ার লড়াইয়ে আজ থেকে মাঠে নামছেন জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক। রোববার (১৩ জুন) দুপুরে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
এসময় বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা। পরে বিশাল গাড়িবহর ও মোটরসাইকের শোভাযাত্রা নিয়ে শাহজালাল রাহ. মাজার ও শাহপরাণ রাহ.-এর মাজার জিয়ারতে যান আতিক। মাজার জিয়ারত শেষে তিনি আনুষ্ঠানিক প্রচারণায় নেমে পড়ার ঘোষণা দেন।
এ বিষয়ে আতিকুর রহমান আতিকের ব্যক্তিগত সহকারী আবুল খায়ের বলেন, আজ (রোববার) দুপুরে স্যার (আতিক) সিলেটে এসেছেন। শাহজালাল-শাহপরাণ রাহ.-এর মাজার জিয়ারত শেষে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণরা শুরু করেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান সিলেট-৩ আসনের টানা তিনবারের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। তাঁর মৃত্যুতে আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। করোনা পরিস্থিতিতির কারণে নীতিমালার ৯০ দিনের ভেতরে এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত না হয়ে আগামী ২৮ জুলাই আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ডিএসএস/১৩জুন/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ