editor
প্রকাশিত: 7:25 PM, June 13, 2021
ডেস্ক রিপোর্ট
সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনেই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মহামারি করোনায় মারা গেছেন ৪৩২ জন।
বিষয়টি বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭১ জন। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৬০৬ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৭১ জনের মধ্যে সিলেট জেলার ৫১, সুনামগঞ্জের ১, হবিগঞ্জের ৫ ও মৌলভীবাজারের ১৪ জন।
এ পর্যন্ত বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৫৬৭, সুনামগঞ্জের ২ হাজার ৮৫৭, হবিগঞ্জের ২ হাজার ৫৪৬ ও মৌলভীবাজারের ২ হাজার ৬৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮০ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৬, সুনামগঞ্জের ১৪ ও মৌলভীবাজারের ১০ জন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৫৩ জন। এর মধ্যে সিলেট জেলার ২২৬, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ৫ ও মৌলভীবাজারের ২১ জন।
উল্লেখ্য, সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৩২ জনের মধ্যে সিলেট জেলার ৩৫৩, সুনামগঞ্জের ৩০, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজারের ৩১ জন।
ডিএসএস/১৩জুন/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ