editor
প্রকাশিত: 9:13 AM, September 3, 2020
গোলাপগঞ্জ প্রতিনিধি ::
গত ২ মে গোলাপগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। তারপর থেকে গতকাল (২সেপ্টেম্বর) উপজেলায় ৪ মাস পূর্ণ করলো করোনা। প্রথম দিকে করোনার প্রকোট জুড়ালো হলেও এখন সেটা অনেকটাই কম। তাইতো প্রতিদিন উপজেলায় এখন ৫-৭ টির মত করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে।
গত দুই মাসে উপজেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪৯ টি। যার মধ্যে জুলাই মাসে সংগ্রহ হয়েছে ২৯৭ টি ও আগস্ট মাসে কমে নমুনা সংগ্রহ হয়েছে ১৫৭ টি। এতে গড় হিসাব করলে দেখা যায় প্রতিদিন কতটি নমুনা সংগ্রহ করা হয়েছে৷
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনিসর চৌধুরী বলেন, প্রথম প্রথম টাকা ছাড়া নমুনা সংগ্রহ করা হতো। এখন টাকা দিয়ে নমুনা সংগ্রহ করার ফলে মানুষ নমুনা পরীক্ষা না করানোর ফলে নমুনা সংগ্রহ কম হচ্ছে।
দেখা যায়, গত জুলাই মাসে ২৯৭ টি নমুনা সংগ্রহ করা হলে গড় হিসাব অনুযায়ী প্রতিদিন ৯ টির মত নমুনা সংগ্রহ হয়েছে। আর আগস্ট মাসে ১৫৭ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। সেটি গড় হিসাব অনুযায়ী প্রতিদিন সংগ্রহ হয়েছে ৫ টির মত।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৬শত ৫৪ টি। গত দুই মাসে ৪৪৯ টি নমুনা সংগ্রহ করা হলে এর আগের দুই মাসে নমুনা সংগ্রহ হয়েছে ১হাজার ২শত ৫টি৷ এদিক দিয়ে দেখা যায়, উপজেলায় প্রথম দুই মাসের গড় হিসাব অনুযায়ী প্রতি মাসে ৬ শতাধিক নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিদিন ২০ টির মত নমুনা সংগ্রহ হয়েছে।
উপজেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৮ জন। সুস্থ হয়েছেন ২২২ জন, মৃত্যু বরণ করেছেন ১০ জন। আইশোলেশনে চিকিৎসাধীন আছেন ৪৭ জন।
মনিসর চৌধুরী বলেন, আমরা আগে মানুষের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করতাম। যাতে মানুষ আক্রান্ত কী না সেটি জানতে পারি। কেও না করালেও তাকে বলে নমুনা সংগ্রহ করতাম। সরকার টাকা দিয়ে নমুনা পরীক্ষা করানোর পর থেকে আমাদের এখানে এখতিয়ার মত নমুনা সংগ্রহ করা যাচ্ছে না। যে কারণে প্রতি মাসে নমুনা কম সংগ্রহ হচ্ছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ