admin
প্রকাশিত: 12:41 PM, June 15, 2021

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল রহমান
নিজস্ব প্রতিবেদক
নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দিতে না পারায় তলব করার পর হাইকোর্টে সশরীরে উপস্থিত হয়ে ক্ষমা চেয়েছেন সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল রহমান। করোনার কারণে প্রতিবেদন দিতে দেরি হয়েছে উল্লেখ করে আইনজীবীর মাধ্যমে তিনি আদালতে ক্ষমাপ্রার্থনা করেন।
সোমবার শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।
আদালতে ওসির পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আব্দুল হালিম কাফী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।
ওসির পক্ষের আইনজীবী মোহাম্মদ আব্দুল হালিম কাফী গণমাধ্যমকে জানান, শাহপরান থানায় করা এক ডাকাতির মামলার আসামি মোহাম্মদ ইউসুফ হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। ওই জামিন আবেদনের শুনানিতে গত ৯ মার্চ ডাকাতি মামলার তদন্তের অগ্রগতি জানাতে ওই থানার ওসিকে নির্দেশ দেন হাইকোর্ট।
সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান ওই আদেশের কথা ওসিকে জানালে তিনি একদিনের মধ্যেই তদন্তের অগ্রগতির বিষয়ে জানানোর কথা বলেন। কিন্তু এরপর ফোন ও ই-মেইল করেও জবাব না পাওয়ায় সহকারী অ্যাটর্নি জেনারেল বিষয়টি আদালতকে জানান। এরপর এ বিষয়ে ব্যাখ্যা দিতে ওসিকে তলব করেন আদালত।
ডিএসএস/১৫/জুন/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ