admin
প্রকাশিত: 3:08 PM, June 15, 2021
নিজস্ব প্রতিবেদন
বিয়ানীবাজারে সাংবাদিক সুফিয়ান আহমদকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকির পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির পর সোমবার (১৪ জুন) রাতে আবারও তাকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এদিকে সাংবাদিক সুফিয়ান আহমদকে হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা সুফিয়ানের হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জিডিতে সুফিয়ান আহমদ বলেছেন, তিনি দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি। গত ১৩ জুন রাতে বিয়ানীবাজার শহরে সড়ক দুর্ঘটনায় সাহেদ আহমদ দিপু (৩৪) নামে এক যুবক মৃত্যুবরণ করেন। বিষয়টি নিয়ে তিনি প্রথমে তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে পোস্ট দেন। পরে বিষয়টি নিয়ে তিনি দৈনিক শ্যামল সিলেট পত্রিকায় রিপোর্ট করেন। রোববার (১৩ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনি তার ফেসবুকের মেসেঞ্জারে ঢুকে দেখেন মারুফ আহমদ ও মো. আদনান নামের পৃথক দুটি আইডি থেকে এবং অজ্ঞাত আরেকটি আইডি থেকে অকথ্যভাষায় গালিগালি করে বলে পৌরশহরে এলে তাকে কেটে টুকরো টুকরো করে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় গতকাল সোমবার (১৪ জুন) রাতে জীবনের নিরাপত্তা চেয়ে তিনি থানায় জিডি করেছেন। জিডির পর সোমবার রাতে আবারও তাকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে।
সাংবাদিক সুফিয়ান আহমদ বলেন, সড়ক দুর্ঘটনায় সাহেদ আহমদ দিপু নামে এক যুবকের মৃত্যুর সংবাদ প্রকাশের জের ধরে মেসেঞ্জারে মারুফ আহমদ ও মো. আদনান নামে দুটি আইডি থেকে এবং অজ্ঞাত একটি আইডি থেকে অকথ্যভাষায় গালিগালি করে বলেছে পৌর শহরে এলে তারা আমাকে কেটে টুকরো টুকরো করে খুন করবে। এই ঘটনায় সোমবার রাতে থানায় জিডি করেছি। জিডির পর (01799707842) মোবাইল নাম্বার থেকে আদনান নাম পরিচয় দিয়ে আবারও আমাকে গালিগালি করে হুমকি দিয়েছে।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, সাংবাদিক সুফিয়ান আহমদকে হুমকির বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
ডিএসএস/ ১৫জুন ২০২১/ রুজি
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ