editor

প্রকাশিত: 5:08 PM, June 15, 2021

সিলেট-৩ আসনকে নান্দনিক রূপে রূপান্তর করবো: হাবিব

সিলেট-৩ আসনকে নান্দনিক রূপে রূপান্তর করবো: হাবিব

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হলে সিলেট-৩ আসনকে নান্দনিক রূপে রূপান্তর করবো। তাছাড়া প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর অসম্পূর্ণ প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পূর্ণ করা হবে। তিনি বলেন, সিলেটে সুরমা নদীর উপর উপর দুইটি ব্রিজ নির্মাণ, ফেঞ্চুগঞ্জে ইপিজেট ও বালাগঞ্জের উন্নয়নে সমানভাবে কাজ করা হবে।

সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও সিলেট-৩ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব সোমবার সিলেট পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব আরও বলেন, দীর্ঘ একযুগ এই অঞ্চলের মানুষের জন্য কাজ করেছি। আমি মনে করি আমার মতো ক্ষুদ্র কর্মীকে আজকে এলাকার মানুষ ভালোবেসে এই পর্যায়ে নিয়ে এসেছেন। বিশেষ করে দক্ষিণ সুরমা, ফেঞ্ঝুগঞ্জ, বালাগঞ্জ সহ সর্বস্তরের নেতাকর্মীরা আজকে আমাকে এখানে নিয়ে এসেছেন। সকলের ভালোবাসায় আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দিতে পারবো। বিশেষ করে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আপনারা যেভাবে বিগত সময়ে সহযোগিতা করেছেন আগামীতেও তা অব্যাহত রাখবেন। সাংবাদিকদের ভালোবাসার জন্য তিনি ধন্যবাদ জানান।

এর আগে, সোমবার দুপুর সাড়ে ১২টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে এলে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

এসময় তিনি সিলেট-৩ আসনের প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

এসময় সিলেট জেলা আওয়ামলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা-সেকবলীগ, তাতীলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

এছাড়াও সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। পরে তিনি সেখান থেকে তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারতে যান। সেখান তিনি তিনি প্রয়াত সংসদ সদস্য মাহমুদু উস সামাদ কয়েসের কবর জিয়ারতে পর নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।:-বিজ্ঞপ্তি

ডিএসএস/১৫জুন/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ