admin
প্রকাশিত: 9:30 PM, June 15, 2021

জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী
জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী। মঙ্গলবার (১৫ জুন) দুপুর আড়াইটায় তার প্রস্তাবকারী জুনেদ আহমদ এবং সমর্থনকারী ওজিউর রহমান চৌধুরী মিঠুকে সাথে নিয়ে রিটার্নীং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়পত্র দাখিল করেন।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শফি আহমদ চৌধুরী বলেন, দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের সর্বস্তরের মানুষের চাহিদার প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রণ করছি। আমি আশা করি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে বর্তমান সরকার নির্বাচন কমিশন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিবেন। ভোটের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস দিন দিন হারিয়ে যাচ্ছে এই উপনির্বাচনে ভোটাররা তাদের সেই আস্থা ও বিশ্বাস ফিরে পাবেন। তিনি নির্বাচন সংশ্লিস্ট কাজে দায়িত্বরতদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, মানুষের ভোটের অধিকার ও সম্মান ফিরিয়ে দেওয়া আপনাদের নৈতিক দায়িত্ব।
এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আপনাদের মাধ্যমে দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসী তাদের সেই অধিকার ফিরে পাবে।
এসময় সিলেটের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে সংশ্লিস্ট সর্বস্তরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
ডিএসএস/১৫/জুন/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ