editor
প্রকাশিত: 7:14 PM, June 16, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলায় শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর. ডব্লিউ. ডি. ও) এর আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় (১৬ জুন) বুধবার ১০ টায় চা-শ্রমিক সম্প্রদায়ের শিশুদের নিয়ে সরকারি-বেসরকারি সুশীল সমাজের ব্যাক্তিবর্গদের সাথে সিলেট সদর উপজেলা পরিষদ হলরুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
আর ডব্লিউ ডিও এর নিবার্হী পরিচালক সমীতা বেগম মীরার সভাপতিত্বে ও নাফিজা তানজিন এর পরিচালনায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. লুৎফুন্নাহার জেসমিন, উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, উপজেলা বাইস চেয়ারম্যান মিল্লার আহমদ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আসজাদ, উপজেলা মাধ্যমিক অফিসার গোলাম রব্বানী মোজুমদার, উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত এ-এলাহী, ব্লাস্ট এর কর্ডিনেটর ইরফানুজ্জামান চৌধুরী, আর ডব্লিউ ডিও এর প্রজেক্ট অফিসার জাহিদুল ইসলাম রশিদ, এডমিন এন্ড একাউন্টস অফিসার মহসিন রেজা, আর ডব্লিউ ডিও এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ, নির্বাহী সদস্য সমীক জাহান শহীদ, এনজিও প্রতিনিধি পক্ষ থেকে বক্তব্য রাখেন জিয়াউর রহমান শিপার।
স্থানীয় পর্যায়ে শিশুদের মতবিনিময় সংলাপে শিশুরা তাদের সমস্যাগুলো তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বেকারত্বের কথা উপস্থাপন করে। স্থানীয় সরকারি ব্যক্তিবর্গ শিশুদের অধিকার বাস্তবায়নে কাজ করবেন এবং যতদ্রুত সম্ভব তা সমাধানের চেষ্টা করবেন বলে শিশুদের সাথে মত প্রকাশ করেন। উক্ত শিশু সংলাপে অংশগ্রহন করে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স এনসিটিএফ লাক্কাতোরা চা-বাগান কমিটির সহ-সভাপতি সাগর লোহার, সাধারণ সম্পাদক অষ্টমনি লোহার, সাংগঠনিক সম্পাদক কাজল বারিক, শিশু সংসদ সদস্য দিবস বিশ্বাস, ইমু দাস, শিশু গবেষক ডলি কুমারি প্রিতী ও দুর্জয় লোহার, শিশু সাংবাদিক, সংগীতা লোহার, রবি গোয়ালা, সদস্য সমীক লোহার, ভলান্টিয়ার ইমন দাস প্রমুখ।
ডিএসএস/১৬জন/২০২১
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ