editor
প্রকাশিত: 2:23 PM, June 17, 2021

আতিক-শফি-হাবিব বৈধ
নিজস্ব প্রতিবেদক
সিলেট-৩ আসনে উপনির্বাচনে ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দাখিলকৃত মনোনয়নে ভোটারদের তথ্য যথাযথ না পাওয়ায় দুজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
জানা যায়, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র হিসেবে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী, জুনায়েদ মোহাম্মদ মিয়ার মনোনয়ন বৈধ ঘোষাণা করা হয়। এছাড়া শেখ জাহেদুর রহমান মাসুম, ফাহমিদা হোসেন লোমার প্রার্থীতা বাতিল করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরাইল হোসেন এসব বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, এবারের নির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার ৪ জনের মনোনয়ন বৈধ ও ২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তারা প্রার্থীতা ফিরে পেতে আপিল করতে পারবেন।
তিনি জানান, শেখ জাহেদুর রহমান মাসুম নামের এক প্রার্থী মনোনয়ন পত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের কোন তথ্য দেননি। আর মহিলা প্রার্থী ফাহমিদা হোসেন লোমা’র দাখিলকৃত মনোনয়ন পত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের তথ্য দিলেও তা যাচাই-বাছাই করে সঠিক না পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তফসিল অনুযায়ী আগমী ২৪ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২৮ জুলাই হবে ভোটগ্রহণ।
ডিএসএস/১৭/জুন/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ