editor
প্রকাশিত: 6:15 PM, June 17, 2021
নিজস্ব প্রতিনিধি
সিলেট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. লুৎফুন্নাহার জেসমিন বলেছেন কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়েছে। যাতে করে কিশোর-কিশোরীরা সুস্থ থাকতে পারে। এমনকি তাদের সেবা দিতে সদর উপজেলার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জনবল সহ নানা ধরনের কার্যক্রম চলছে। (১৭ জুুন)বৃহসপ্রতিবার সকাল ১১টায় সিলেট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যালয়ে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার মান উন্নয়নে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর. ডব্লিউ. ডি. ও) এর আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় আর ডব্লিউ ডি ও ওয়াই মুভস প্রজেক্ট এর দ্বি-বার্ষিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আর ডব্লিউ ডি ও এর নিবার্হী পরিচালক সমীতা বেগম মীরার সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার জাহিদুল ইসলাম রশিদ এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম সেলিম ভূঁইয়া, এফপিসিএস-কিউআইটি সিলেট অঞ্চলের মেডিকেল অফিসার ডা: মোসা: ওমর গুল আজাদ।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি অফিসার শিপা বেগম, খাদিমপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের এফ ডব্লিউ ভি এর কর্মকর্তা চায়না তালুকদার, সেকমো এর কর্মকর্তা নাজিয়া সুলতানা, শিক্ষিকা রেবা সিনহা, জেলা পরিবার পরিকল্পনা অফিস কর্মকর্তা জোনাকি দাস, আব্দুলাহ আল জুবায়ের, বাশির উদ্দিন, উপজেলা ভলান্টিয়ার ইমন দাস, প্রমুখ।
ডিএসএস/১৭জুন/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ