editor
প্রকাশিত: 7:08 PM, June 17, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের ওসমানীনগরের পাঠুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিদ্যালয়ের দপ্তরি কৌশলে হাতিয়ে নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী তিন দিনের ভিতরে এই ঘটনার সুষ্ট তদন্ত করে রির্পোট প্রদানের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছ।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলিপময় দাশ ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাউল হক সানীকে তদন্তাভার দেওয়া হয়। তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ মো. নেয়ামত উল্ল্যা।
জানা গেছে, বিদ্যালয়ের ১০৯ জন উপবৃত্তিধারী শিক্ষার্থীর ২০২০ সালের (জুলাই-ডিসেম্বর) ৬ মাসের টাকা অভিভাবকদের মোবাইল একাউন্ট নগদে এসে জমা হয়। তার মধ্যে শিশু শ্রেণির শিক্ষার্থীর জন্য ৪শ’ ৫০ এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৯’শ টাকা হারে বৃত্তি পায় শিক্ষার্থীরা। নগদ একাউন্টে টাকা জমার পরপর বিদ্যালয়ে কর্মরত দপ্তরি স্থানীয় আখতার হোসেন শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের অজ্ঞতার সুযোগে মোবাইল নিয়ে নগদ একাউন্ট থেকে উপবৃত্তির টাকাগুলো নিজ একাউন্টে নিয়ে নেন।
বিষয়টি জানাজানি হলে গত বুধবার সকালে ম্যানেজিং কমিটির সভায় দপ্তরি আখতার হোসেন শিক্ষার্থীদের মোইলে আসা উপবৃত্তির টাকা নেয়ার কথা স্বীকার করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমানের নির্দেশে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়েছেন বলে দাবি করেন ওই দপ্তরি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ মো. নেয়ামত উল্ল্যা বলেন, বিষয়টি জানার পর উর্ধতন কতৃপক্ষের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রির্পোট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ডিএসএস/১৭জুন/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ