editor
প্রকাশিত: 7:52 PM, June 17, 2021

সার্জন সুবীর ও নাজমুল
নিজস্ব প্রতিবেদক
গতকাল বুধবার থেকে শুরু হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র ট্রাফিক বিভাগের ট্রাফিক সপ্তাহ। ট্রাফিক সপ্তাহের নামে চলছে হয়রানী এমন অভিযোগ করেছেন অনেকেই।
এধরনের একটি ঘটনা আজ বৃহস্পতিবার নগরীর চৌহাট্টা এলাকার আশিকুজ্জামান নাহিদ নামে এক শিক্ষার্থী অভিযোগ করেন। তিনি জানান, মটর সাইকেল নিয়ে শহীদ মিনার এলাকার এসে দুই মিনিট দাড়াতে পারেন নি। হঠাৎ ট্রাফিক সার্জন সুবীর এসে তাকে কিছু না বলে মটর সাইকেলের চাবি নিয়ে প্লাক খুলে ফেলেন। প্লাগ খুলে ফেলার পর আমি জানতে চাই কেন তিনি খুলেন তিনি বলেন, গাড়ি অবৈধ ভাবে পার্কিং করেছি। আমি দাড়ানোর কারণে জানজট সৃষ্টি হচ্ছে। আমার বৈধ কাগজপত্র থাকা অবস্থায় গাড়িটি র্যাকার করে নিয়ে যান। আমি অনেক অনুরোধ করে বলি। আমি ছাত্র একটি প্রতিষ্ঠানে চাকুরি করি। র্যাকারে যে ফাইন আসবে তা আমার বেতন থেকে প্রতিষ্ঠান কেটে নিয়ে যাবে। অনুরোধের পর তিনি আমার অনুরোধ না রেখে আমার গাড়ি নিয়ে যান।
এবিষয় নিয়ে আমাদের পেইজে একটি লাইভ প্রচারিত হলে বিভিন্ন জন ট্রাফিক বিভাগের বিরুদ্ধে বিভিন্ন কমেন্ট করেন।
এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ী আতিয়ার রহমান বলেন, ছেলেটি আমার সামনে অনেক বার আমি শিক্ষার্থী বলে তাদের অনুরোধ করছে র্যাকার না করার জন্য। কিন্তু তা না শুনে গাড়ি র্যাকার করে নিয়ে যায় পুলিশ।
এই বিষয়ে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার (তপু) পিপিএম বলেছেন, বিষয়টি সার্জনরা আমাকে অবগত করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ দিলে তদন্ত করে অপরাধী হলে ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে এসএমপি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদের মুঠোফোনে বার বার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
ডিএসএস/১৭/জুন/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ