editor
প্রকাশিত: 9:05 PM, June 18, 2021
নুরুল আলম ,গোয়াইনঘাট
করোনাভাইরাস পরিস্থিতিতে সারা দেশের পর্যটন ও বিনোদনকেন্দ্রগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। এই সময়ে সেই নির্দেশনা মানেনি বিছনাকান্দি পর্যটনকেদ্রে ঘুরতে আসা পর্যটকরা।বিছনাকান্দি পর্যটনকেন্দ্রে ভিড় জমাচ্ছেন মানুষজন।
করোনার বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপের পাশাপাশি সরকার, পর্যটন ও বিনোদনকেন্দ্রগুলো বন্ধ রাখার নির্দেশনা জারি করে। ওই বিধিনিষেধ অমান্য করে এখন সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি জিরো পয়েন্টে ভিড় করছেন হাজার হাজার পর্যটক ৷
সরজমিনে গিয়ে দেখা যায় , শুক্রবার দুপুর থেকে ওই সময়ে বিছনাকান্দি পর্যটনে ভিড় জমান প্রচুর মানুষ। তাঁদের অধিকাংশই সিলেটে সহ বিভিন্ন জেলার পর্যটক। তাঁদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো লক্ষণ ছিল না। স্থানীয় প্রশাসনকেও এ ব্যাপারে নীরব থাকতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানাযায় ,সরকারী ভাবে লগডাউন ঘোষনার পর থেকে পর্যটকদের আনাগোনা ছিল না বললেই চলে। দুই একজন এলেও চলেনি কোনো যাত্রীবাহী নৌকা। ফলে আগত পর্যটকেরা নৌকা ঘাট থেকে ফিরে গেছেন। সেই পরিস্থিতি বদলে যায় আজ শুক্রবার দুপুর থেকে। ওই সময়ে বিছনাকান্দি পর্যটন স্পটে যদিও নভেল করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কথা বিবেচনা করে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয় প্রশাসন। পাশাপাশি পর্যটকদের যাতায়াতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এ নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিছনাকান্দি পর্যটন কেন্দ্রে ভিড় করেন অসংখ্য পর্যটক।
অধিকাংশের মুখে নেই মাস্ক। এক পর্যটক বলেন, একটু বাড়তি আনন্দের জন্য পষর্টনে বেড়াতে আসলাম। তবে আমরা স্বাস্থ্যবিধি মেনে বেড়াচ্ছি।’ সাথে থাকা অন্য পর্যটক বলেন, ‘অনেক দিন ধরে বাচ্চাদের নিয়ে কোথাও বের হওয়া যাচ্ছিল না। বাচ্চারাও কান্না করতেছে। তাই বাচ্চাদের নিয়ে বেড়াতে আসলাম।’ বিছনাকান্দি টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মঈন উদ্দিন এ ব্যাপারে জানান, আমি বর্তমানে সিলেট একটা ট্রেনিংয়ে আছি, আজকের ব্যাপারে আমি অবগত নয়, বিষয়টা আমি দেখছি।
এদিকে টুরিস্ট পুলিশ জাফলং সাব-জোনের ওসি রতন শেখ জানালেন,দর্শনার্থীদের জিরো পয়েন্টে নামতে নিরুৎসাহিত করার পাশাপাশি প্রতিটি পয়েন্টে টহল বাড়ানো হয়েছে, দুই একটা গাড়ি নিয়ে পর্যটকরা আসলে তাদের কঠোর ভাবে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ