editor
প্রকাশিত: 3:18 PM, June 19, 2021
ডেস্ক রিপোর্ট
প্রতিদিনই করোনায় অনাকাঙ্খিত মৃত্যু দেখছে সিলেট বিভাগ। বিভাগে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
অপরদিকে, এ সময় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন এবং করোনামুক্ত হয়েছেন ৭২ জন।
শনিবার (১৯ জুন) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে নতুন শনাক্ত ৫৩ জনের মধ্যে সিলেট জেলার ২৫ জন, সুনামগঞ্জ জেলায় ৩ জন, হবিগঞ্জ জেলায় ৯ জন ও মৌলভীবাজার জেলায় ১৬ জন ।
এদিকে, গত ২৪ ঘন্টায় সিলেট জেলার আরও একজন করোনায় মারা গেছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৪৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৬৪ জন, সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জের ১৮ জন এবং মৌলভীবাজারের রয়েছেন ৩৩ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলার ৮ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৩২ জন। এর মধ্যে সিলেট জেলার ২২০ জন, সুনামগঞ্জ জেলার ৪ জন, হবিগঞ্জ জেলায় ২ জন ও মৌলভীবাজার জেলায় ৬ জন।
শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনামুক্ত ৭২ জনের মধ্যে ৬২ জন সিলেট জেলার ও ১০ জন মৌলভীবাজার জেলার। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ২২ হাজার ৬২৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ২৮৫ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৭৮৯ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৯০ জন ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৪৬১ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ২৪ হাজার ৯৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৯০৬ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৮৮৯ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫৮২ জন ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৭২২ জন।
ডিএসএস/১৯জুন/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ