editor

প্রকাশিত: 4:26 PM, June 19, 2021

সিলেটে সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু

সিলেটে সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু

নিজস্ব প্রতিদেক
চীন থেকে আসা সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে সিলেটে। সিলেট ছাড়াও দেশের প্রতিটি জেলায় একটি করে কেন্দ্রে শনিবার সিনোফার্মের টিকা দেয়ার কর্মসূচি শুরু হয়।শনিবার (১৯ জুন) সকাল নয়টা থেকে ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা প্রয়োগের মাধ্যমে দ্বিতীয় ধাপের এ গণটিকা কর্মসূচি শুরু হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর এলাকায় টিকা কার্যক্রমের দায়িত্বে থাকা সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন। তিনি জানান, প্রথমদিন ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়া হয়েছে।

ডা. সুমন আরও জানান, শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া টিকাকেন্দ্রগুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

শনিবার ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দিয়ে এ কার্যক্রমের উদ্বোধনের কথা জানিয়ে ডা. সুমন বলেন, ভোটার আইডি কার্ড কিংবা কলেজের আইডি কার্ড নিয়ে আসলে তাদেরকে টিকা দেয়া হবে। মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পরে সিলেট নার্সিং কলেজ, মেডিক্যাল এসিস্ট্যান্ট, বিগত দিনে টিকা থেকে বাদ পড়া চিকিৎসক-নার্স, পুলিশ সদস্য, কবর খননকারী ও মৃত দেহের দাফনে নিয়োজিত এবং বিগত দিনে যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন আপাতত তাদেরকে ঠিকা দেয়ার জন্য নির্দেশনা এসেছে।

গতকাল শুক্রবার (১৭ জুন) চীনের তৈরি সিনোফার্মের ৩৭ হাজার ২০০ ডোজ টিকা সিলেটে এসে পৌঁছেছে । টিকাগুলো সিভিল সার্জন অফিসের ইপিআই কোল্ড স্টোরে রাখা হয়েছে।

ডিএসএস/১৯জুন/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ