admin

প্রকাশিত: 5:54 PM, June 20, 2021

গৃহহীনদের নতুন ঘর দিয়ে বিশ্বে ইতিহাস রচনা করলেন প্রধানমন্ত্রী: মন্ত্রী ইমরান আহমদ

গৃহহীনদের নতুন ঘর দিয়ে বিশ্বে ইতিহাস রচনা করলেন প্রধানমন্ত্রী: মন্ত্রী ইমরান আহমদ

গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে পাকা ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, নিজস্ব ভূমি নেই, নেই মাথা গুজার মতো নিজের ঘর। পরের ঘরে বসবাসকারী এমন মানুষদের নতুন ঘর উপহার দিয়ে বিশ্বে নতুন ইতিহাস রচনা করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, সরকারের সদিচ্ছার কারণেই প্রান্তিক জনপদেও অভূতপূর্ব উন্নয়ন করছে। দেশের কোথাও কোন মানুষ গৃহহীন থাকবেনা বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর এমন ঘোষণা দেশের অসহায় জনসাধারণের মধ্যে আসার সঞ্চার হয়েছে। প্রান্তিক জনপদের মানুষজন বিনামূল্যে জমি ও ঘর পেয়ে সরকারের প্রতি খুশি। এটা সারা দেশে সরকারের এই দৃষ্টি নন্দন জনবান্ধব প্রকল্পটি চলমান রয়েছে।

মন্ত্রী বলেন, গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি পরিবারে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাটে আজ নতুন করে পাকা ঘর উপহার পাচ্ছেন আরও ২৭৩টি গৃহহীন পরিবার।

মন্ত্রী বলেন মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রায় ৯ লাখ মানুষকে পুনর্বাসন প্রক্রিয়া চলছে। পৃথিবীতে এটিই প্রথম এবং একমাত্র ঘটনা; একসঙ্গে এতো মানুষকে জমির মালিকানা দিয়ে পাকা ঘর করে দেয়া।

তিনি রোববার (২০ জুন) সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে পাকা ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম. নূর হোসেন নির্ঝর, উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, গোয়াইনঘাট সার্কেলর সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু।

অনুষ্ঠানে মন্ত্রী ইমরান আহমদ ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ড প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান কর্তৃক প্রবাসে মৃত্যুজনিত ক্ষতিপূরণ এর চেক বিতরণ, চা-শ্রমিকদের জীবনমান কর্মসূচির আওতায় এককালীন অনুদান ও অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করেন।

সম্প্রতি সৌদি আরবে লিফট দূর্ঘটনায় নিহত গোয়াইনঘাটের পূর্ব জাফলংয়ের শাহিনের পরিবারকে ২৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী ইমরান আহমদ উপজেলা পরিষদ চেয়ারম্যান বাসভবন, উপজেলা আনসার ভিডিপি ব্যারাক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন অফিস ভবন, আমার বাড়ি আমার খামারের উপজেলা কার্যালয়ের উর্ধ্বমূখী সম্প্রসারণের ভিত্তি-প্রস্তর স্থাপন ও গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় এবং গোয়াইনঘাট সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

ডিএসএস/২০/জুন/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ