admin

প্রকাশিত: 6:53 PM, June 20, 2021

কানাইঘাটে বিভাগীয় সহকারী কমিশনার : জমি সহ পাকা ঘর প্রদান বিশ্বের ইতিহাসে বিরল

কানাইঘাটে বিভাগীয় সহকারী কমিশনার : জমি সহ পাকা ঘর প্রদান বিশ্বের ইতিহাসে বিরল

কানাইঘাট উপজেলার ৭৫টি পরিবারকে তাদের জমি সহ পাকা ঘরের দলিল ও কাগজপত্র আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সিলেটের বিভাগীয় সহকারী কমিশনার (রাজস্ব) ফজলুল করিম তুলে দেন।

কানাইঘাট প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে দ্বিতীয় ধাপে কানাইঘাট উপজেলার আরো ৭৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি সহ ঘর বুঝিয়ে দেওয়ার হয়েছে।

রবিবার সকাল ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে ৫৩হাজার ৩৩৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের গৃহ হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউটিডিসি হলে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক মহল, সাংবাদিক ও সুধীজনদের উপস্থিতিতে উপকারভোগী উপজেলার ৭৫টি পরিবারকে তাদের জমি সহ পাকা ঘরের দলিল ও কাগজপত্র আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সিলেটের বিভাগীয় সহকারী কমিশনার (রাজস্ব) ফজলুল করিম তুলে দেন।

নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানীর পরিচালনায় উপকারভোগীদের মাঝে ঘর হস্থান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলাতানা, পুলিশের কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, মাহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, বক্তব্য রাখেন ৩নং দিঘীরপার ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন কাজল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। জমি সহ ঘর হস্থান্তর কালে বিভাগীয় সহকারী কমিশনার ফজলুল করিম বলেন, প্রধানমন্ত্রী কর্ম পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের কাতারে আমরা সামিল হব। এর আগে দেশের সকল গৃহহীন ও ভূমিহীনদের জমি সহ পাকা ঘর দিয়ে পূর্ণবাসন করা হয় এজন্য মুজিব বর্ষকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এ যুগান্তকারী উদ্দ্যেগ হাতে নিয়েছেন। প্রথম ও দি¦তীয় ধাপে সারা দেশে ১লক্ষ ৩০ হাজারের অধিক ভূমিহীন পরিবারকে পাকা ঘর ও জমি দিয়ে পূর্ণবাসন করা হয়েছে যা বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে সারা দেশের ভূমিহীনদের এভাবে আমরা জমি সহ ঘর প্রদান করব। সিলেট জেলা সহ বিশেষ করে কানাইঘাটে প্রথম ধাপে ১৯৩ ও দ্বিতীয় দাপে ৭৫টি পরিবারকে অন্যন্ত সুন্দর ভাবে মনোরম পরিবেশে মঝবুত ও দৃষ্টি নন্দন ঘর নির্মাণ করায় এ কাজের সাথে সম্পৃক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি, প্রকল্প বাস্তবায়ন অফিস সহ সকল সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের তিনি শুভেচ্ছা জানান। দ্বিতীয় ধাপে উপজেলার ৭৫টি ভূমিহীন পরিবার জমি সহ ঘর সরকারিভাবে পেয়ে আনন্দে অনেকে কেদে ফেলেন, এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীঘার্য়ু জীবন কামনা করেন।

 

ডিএসএস/২০/জুন/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ