admin
প্রকাশিত: 1:00 PM, June 21, 2021
ছাতক প্রতিনিদ্বি
বিপুল উৎসাহ উদ্দীপনা আর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ছাতকে দুটি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।
সকাল থেকে ভোট কেন্দ্রে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশী। সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি লক্ষনীয়। আইনশৃঙ্খলা রক্ষায় মাটে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
উপজেলার নোয়ারাই ইউনিয়নে চেয়ারম্যান পদে আফজাল আবেদীন আবুল (নৌকা), দেওয়ান পীর আব্দুল খালেক রাজা (চশমা), মোশারফ হোসেন (আনারস), সামছুর রহমান (ঘোড়া), নাসির উদ্দিন (মোটরসাইকেল) প্রতীক নিয়ে লড়ছেন। এ ইউনিয়নের ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪২ প্রার্থী ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
নোয়ারাই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ১৬৫ জন। সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে সাহাব উদ্দিন মোঃ সাহেল (নৌকা), আনোয়ার হোসেন (লাঙল), মোজাহিদ আলী (মোটরসাইকেল), সায়েম আহমদ (আনারস), রাসেল মিয়া (চশমা), ফারুক মিয়া (রজনীগন্ধা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
ইউনিয়নের ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। সিংচাপইড় ইউনিয়নে ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৪৯ জন।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফয়েজুর রহমান জানান, অবাধ-নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ডিএসএস/২১/জুন/২০২১/রুজি
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ