admin
প্রকাশিত: 1:17 PM, June 21, 2021

সাবিরনা সুলতানা রুমি (২২)
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের খাসদবির থেকে সাবরিনা সুলতানা রুমি (২২) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। হাঁটার জন্য রোববার (২০ জুন) বিকেল ৫টার দিকে বাসা থেকে বেরিয়ে গেলে আর বাসায় ফেরেননি তিনি।
সোমবার (২১ জুন) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেন।
সুলতানা রুমি সিলেটের খাসদবির এলাকার ইলাশকান্দি রোড়ের উদয়ন ৪৭/এ বাসার বাসিন্দা ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার সুলুকিটর বহর গ্রামের আব্দুল মালিকের মেয়ে।
এ ঘটনায় নিখোঁজ তরুণীর সন্ধানে বিভিন্নস্থানে ও স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাকে না পাওয়ায় মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় রুমির বাবা সাধারণ ডায়েরি (নম্বর-৯২০) করেন।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, নিখোঁজ সাবরিনা সুলতানা রুমির উচ্চতা-৫ ফুট, তার গায়ের রং শ্যামলা, হালকা পাতলা গঠন, স্পষ্ট কথা বলতে পারে, মাথায় চুল কালো, পড়নে কালো বোরকা, হাতে ও পায়ে কালো মোজা, প্রিন্টের স্কাপ ছিল।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিখোঁজ রুমির সন্ধান পেলে তার সঙ্গে বা সংশ্লিষ্ট থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।
ডিএসএস/২১/জুন/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ