admin
প্রকাশিত: 4:52 PM, June 21, 2021

সিলেট নগরের ঐতিহ্যবাহী ধোপাদিঘী সংস্কার ও উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের ঐতিহ্যবাহী ধোপাদিঘী সংস্কার ও উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
সোমবার (২১ জুন) সকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ধোপাদিঘী উন্নয়ন প্রকল্প ঘুরে দেখান।
এসময় মন্ত্রী সিলেটের উন্নয়ন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসময় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. আলী আকবরসহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দখলে-দূষণে অস্তিত্ব সঙ্কটে থাকা সিলেট নগরের ধোপাদিঘীর অনেকাংশ ভরাট করে দিঘীটি রক্ষা ও সৌন্দর্যবর্ধনের কাজ করছে সিলেট সিটি করপোরেশন। প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ধোপাদীঘি প্রকল্পের কাজ ২০২০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। পরিকল্পনা অনুযায়ী প্রায় ৩ দশমিক ৭৫ একর আয়তনের এ দীঘির চারপাশে ১১শ মিটার ওয়াকওয়ে নির্মাণ করছে সিটি করপোরেশন। সেইসঙ্গে দর্শনার্থীদের বসার জন্য বেঞ্চ, শিশুদের খেলার জায়গা, পুকুরে নামার জন্য দু’টি দৃষ্টিনন্দন ঘাট রয়েছে। এরই মধ্যে প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে।
ডিএসএস/২১/জুন/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ