admin
প্রকাশিত: 5:00 PM, June 22, 2021

ফারজানা সামাদ চৌধুরী
সিলেট-৩ আসনের প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী জনগণের ভালোবাসার প্রতিদান স্বরুপ তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
২১ জুন সোমবার তিনি তার যোগযোয মাধ্যমে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাঠকদের জন্য তার কৃতজ্ঞতাটি হুবহু নিচে তুলে ধরা হলো।
প্রিয় এলাকাবাসী,
আসসালামু আলাইকুম।
আমার স্বামী জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র মৃত্যুতে সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ-দক্ষিণ সুরমা-বালাগঞ্জ) সহ দেশ-বিদেশের সর্বস্তরের জনগণ উনার প্রতি যে অফুরন্ত ভালবাসার প্রকাশ দেখিয়েছেন তাতে আমি সত্যিই অভিভূত। এলাকার সমস্ত জনগণের সহমর্মিতা আমাকে আপ্লুত করেছে। কি ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করব আমি জানিনা।
আপনারা প্রতিনিয়ত আমার সঙ্গে থেকে, আমাকে উৎসাহ দিয়ে, আমার প্রতি যে নিরংকুশ সমর্থন এবং সাহস যুগিয়েছেন তার ফলে আমার মরহুম স্বামীর অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করার লক্ষ্যে আমি উক্ত আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচন করার ইচ্ছে পোষণ করেছিলাম। নিরংকুশ সমর্থনের জন্য আমি আপনাদের নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এ ভালবাসা আমাকে চিরঋণী করেছে।
আপনারা জানেন এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত।
মনোনয়ন না পেলেও অতীতে আমার মরহুম স্বামী যেভাবে আপনাদের সঙ্গে ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীতেও আমি আপনাদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ।
আমার প্রয়াত স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন। আমার পরিবারের জন্যও আপনারা দোয়া করবেন। আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করি।
ধন্যবাদান্তে- ফারজানা সামাদ চৌধুরী।-বিজ্ঞপ্তি
ডিএসএস/২২/জুন/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ