editor

প্রকাশিত: 6:37 PM, June 22, 2021

সিলেটের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে মা ও শিশু হাসপাতাল

সিলেটের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে মা ও শিশু হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি
সিলেটের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে সিলেট মা ও শিশু হাসপাতাল। শিশু ও মাতৃ সেবায় অনন্য অবদান রাখছে এ হাসপাতালটি। রয়েছে ২৪ ঘন্টা নরমাল ডেলিভারী ও প্রয়োজন বোধে সিজারের ব্যবস্থা, গাইনি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন সুবিধা, ইমার্জেন্সী সেবা ও অত্যাধুনিক এবং সুসজ্জিত ল্যাব, এম্বুল্যান্স সেবা। মঙ্গলবার দুপুরে নগরীর সোবহানীঘাটস্থ হাসপাতালের হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সকল তথ্য প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ।

সংবাদ সম্মেলনে তারেক আজাদ বলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানবিক এই বাণীর ওপর দিয়েই সকলের আস্থা নিয়ে মা ও শিশুদের সেবায় গড়ে উঠে সিলেটের একমাত্র মা ও শিশুর জন্য বিষেশায়িত এই হাসপাতাল। সিলেট মা ও শিশু হাসপাতাল যাত্রা শুরু করে ২৩ শে এপ্রিল ২০১৬ সালে। শুরু থেকেই গাইনি ও শিশুদের সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মাত্র ৫ বছরে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এ প্রতিষ্ঠান। সিলেট বিভাগের মধ্যে বিশেষ করে শিশুদের জন্য এনআইসিইউ, পিআইসিইউ সেবায় অগ্রনি ভূমিকা রাখছে অত্র প্রতিষ্ঠান। সিলেট বিভাগের সব জেলায় যখন কোন শিশুর নিবিড় পর্যবেক্ষন প্রয়োজন হয়, তখন সবার মনে পড়ে সিলেট মা ও শিশু হাসপাতালের কথা। সার্বক্ষনিক কনসালটেন্ট সুবিধা দিতে পারে কেবল মাত্র সিলেট মা ও শিশু হাসপাতাল। শুধু এনআইসিইউ, পিআইসিইউ নয় শিশু সার্জারীতেও একই মাত্রায় সুনাম অর্জন করছে সিলেট মা ও শিশু হাসপাতাল। যেমন বাচ্চার খাদ্যনালীর সমস্যা, পায়খানার রাস্তা নাই এমন সব জটিল অপারেশন সিলেট মা ও শিশু হাসপাতালে সফলভাবে করা হয়। এছাড়াও হাসপাতালে মহিলা ও গাইনি রোগীর জন্য আছে বিশেষ ব্যবস্থা। এখানে নিয়মিত চেম্বার করছেন শিশু বিশেষজ্ঞ ও গাইনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, কিডনীরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ। আর বিভিন্ন সময়ে হতদরিদ্র রোগী ভর্তি হলে হাসপাতাল কর্তৃপক্ষ মিনিমাম খরচে কখনো সম্পূর্ণ চিকিৎসা করে থাকেন।

তিনি বলেন, হাসপাতালে কখনো অনেক জটিল রোগী নিয়ে আসা হয়। আর্থিক বিবেচনায় চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং উন্নত চিকিৎসায় ঢাকার গুরুত্বপূর্ণ হাসপাতালে রেফার করার কথা বলা হলেও কোন কোন সময় এমন জটিল রোগীরা চিকিৎসকদের শত চেষ্ঠায় ভাল হয়ে বাড়ি ফিরে যান। গত ৫ বছরে হাসপাতাল থেকে শত শত রোগী চিকিৎসা নিয়ে হাসি মুখে গেছেন। আর সকল ধরনের রোগীদের কথা বিবেচনা করে আউটডোর, ইনডোরে সব ধরনের চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতালের সেবা নিয়ে সেবা গ্রহীতারা অনেকটা খুশী। সময়ের পূর্বে জন্ম নেওয়া অত্যন্ত কম ওজনের কিছু ক্ষেত্রে ৮০০ থেকে ৯০০ গ্রামের বাচ্চাকে পরিপুর্ণ পরিচর্যার মাধ্যমে দেড় থেকে ২ কেজি ওজনের একটি সুস্থ সবল বাচ্চা উপহার দিয়ে মা-বাবা সর্বোপরি একটি পরিবারে আনন্দ দিতে অনন্য অবদান রেখে যাচ্ছে সিলেট মা ও শিশু হাসপাতাল। এ হাসপাতালে এছাড়া দীর্ঘ দিন যাবৎ যে সমস্ত মহিলাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য চালু আছে ইনফার্টিলিটি সেন্টার, যার সফলতা এখন বিদ্যমান। বর্তমানে এ হাসপাতালটি সিলেটের মানুষের আস্থার ঠিকানা। মা ও শিশু হাসপাতাল অতীতের মতো ভবিষতেও চিকিৎসা সেবায় যাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সে জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন হাসপাতাল কতৃপক্ষ। সংবাদ সম্মেলনে উপস্থি ছিলেন সিলেট মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. জাকারিয়া হোসাইন, পরিচালক জামাল উদ্দিন চৌধুরী, আব্দুল হাদী পাভেল, ব্যবস্থাপক পারভেজ আহমদ প্রমুখ।

ডিএসএস/২২জুন/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ