admin

প্রকাশিত: 2:34 PM, June 24, 2021

আঁখি আলমগীরের ফ্যাশন হাউজের মডেল হলেন মেয়ে স্নেহা

আঁখি আলমগীরের ফ্যাশন হাউজের মডেল হলেন মেয়ে স্নেহা

মডেল স্নেহা

অনলাইন ডেস্ক
স্টেজ শোতে অপ্রতিদ্বন্দ্বী এক সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর । সঙ্গীত জগতে সমসাময়িক অনেকেই হারিয়ে গেলেও তিনি বেশ দাপটের সঙ্গে কাজ করছেন। এখনও নিয়মিত গেয়ে চলেছেন এই শিল্পী। এবার ফ্যাশন ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে একটি ফ্যাশন হাউজও চালু করেছেন আঁখি।

২২ জুন (মঙ্গলবার) রাতে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে নিজের ফ্যাশন ডিজাইনার হওয়া এবং ফ্যাশন হাউজ চালুর কথা জানান আঁখি। তার এই ফ্যাশন হাউজের নাম ‘মখমল’। আপলোড করা ভিডিওতে দেখা যায় এতে আঁখির ডিজাইন করা শাড়িতে তার সঙ্গে মডেল হয়েছেন বড় মেয়ে স্নেহা।

এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, পোশাক ডিজাইন করার প্রতি আমার শখ ও ভালোবাসা ছোটবেলা থেকেই। বড় হওয়ার পর আমার ডিজাইন করা পোশাক বিশেষ করে শাড়ির প্রশংসা করেছেন অনেকে। নিজের ডিজাইনে আমি যে ধরনের শাড়ি পরি অনেকেই তা পরতে চান। তাই এবার আমার ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করা।

তিনি বলেন, আপাতত অনলাইন চলবে ‘মখমল’। করোনা পরিস্থিতি ভালো হলে ঢাকায় আউটলেট চালু করার পরিকল্পনা রয়েছে তার। পর্যায়ক্রমে এটাকে আরও অনেক দূর নিয়ে যাওয়ার স্বপ্নও দেখেন এই গায়িকা।

আঁখির ফ্যাশন হাউজ ‘মখমল’-এ শুরুতে তার ডিজাইন করা শিফন, সিল্ক, জর্জেট আর মসলিন শাড়ি পাওয়া যাবে। পাওয়া যাবে কিছু কাজিমও। সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি আরও বাড়াবেন বলেও জানিয়েছেন আঁখি আলমগীর।

উল্লেখ্য,বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় আঁখি আলমগীর শিশুশিল্পী হিসেবে মিডিয়ায় পা রাখেন। কিংবদন্তি অভিনেতা আলমগীরের কন্যা আঁখি আলমগীর শৈশবে অভিনয় করে প্রশংসিত হলেও গানকেই নিজের জীবনের পাথেয় করে নেন। ১৯৮৪ সালে ‘ভাত দে’ সিনেমাতে অভিনয় করে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গানের ভুবনে তার আবির্ভাব ঘটে প্লেব্যাক দিয়ে। ১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’।

ডিএসএস/২৪ /জুন/২০২১/নুরুল

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের