editor

প্রকাশিত: 5:27 PM, June 24, 2021

ব্যাটারি চালিত রিকশা, ভ্যান নিষিদ্ধের ঘোষণা অমানবিক : বাংলাদেশ ন্যাপ

ব্যাটারি চালিত রিকশা, ভ্যান নিষিদ্ধের ঘোষণা অমানবিক : বাংলাদেশ ন্যাপ

বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে সারাদেশে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান নিষিদ্ধের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে অবিলম্বে একই অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বৃহস্পতিবার (২৪ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবী জানান।
তারা করোনা দুর্যোগের মধ্যে ব্যাটারীচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণাকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবার দাবি জানিয়ে বলেন, করোনার এই মহামারীরকালে অসংখ্য মানুষ কাজ হারিয়ে বেকার হচ্ছে, আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, ৬২% মানুষ আয়-রোজগার হারিয়েছে ৫২% মানুষ খাদ্য গ্রহণ কমিয়ে দিয়েছে। স্বকর্মসংস্থান করে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান, ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছে তখন তুঘলকি কায়দায় ব্যাটারি চালিত রিকশা-ভ্যান নিষিদ্ধ করার স্বরাষ্ট্র মন্ত্রীর ঘোষণা ৫০ লক্ষ পরিবারকে মানবেতন জীবনের দিকে ঠেলে দিবে। যা সমাজে চরম অস্থিরতা ও নৈরাজন্য তৈরি করবে।

নেতৃদ্বয় বলেন, রিকশা, ব্যাটারি, মোটর আমদানী করে ব্যবসায়ীরা, বিক্রি করে দোকানদার ব্যবসায়ীরা, সেগুলো আমদানী ও বিক্রি বন্ধ না করে রিকশা নিষিদ্ধ অমানবিক। দরিদ্র কর্মহীন মানুষ এনজিওসহ বিভিন্নভাবে ঋণ নিয়ে ৬০/৭০ হাজার টাকা খরচ করে রিকশা কিনে চালিয়ে যখন জীবিকা চালাচ্ছে তখন সরকারের এই সিদ্ধান্ত কোনক্রমেই শ্রমজীবী রিকশা চালক-মালিকরা মেনে নেবে না।

তারা বলেন, সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার অযুহাত দেখিয়ে অটোরিকশা-ভ্যান বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অথচ দুর্ঘটনার পেছনে দায়ী সরকারের সুষ্ঠু সড়ক ব্যবস্থাপনার অভাবও সমানভাবে দায়ি। তাছাড়া ব্যবসায়ীদের স্বার্থে ব্যাটারি যন্ত্রপাতি আমদানি, উৎপাদন ও বাজারজাতকরণের সব রকমের সুযোগ রাখা হয়েছে। সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নেই, অথচ মাথার ঘাম পায়ে ফেলে কোনোমতে জীবন চালায় যে রিকশা শ্রমিক, তাদের জীবনের ওপর চাপিয়ে দেয়া অন্যায় সিদ্ধান্ত।: বিজ্ঞপ্তি

ডিএসএস/২৪ /জুন/২০২১/রেদওয়ান

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ