admin
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

মেন্দিবাগ পয়েন্টের ল’ কলেজ ও আবুল মাল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের রাস্তায় দুই যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা।
নিজস্ব প্রতিবেদক
নগরীর মেন্দিবাগ পয়েন্টের ল’ কলেজ ও আবুল মাল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের রাস্তার সামনে দুই যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা। এই হামলার ঘটনায় গুরুতর আহত একজনকে ঢাকায় প্রেরন করা হয়েছে। এ ঘটনায় বাদল নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুন) রাত ১১টার দিকে নগরীর মেন্দিবাগ পয়েন্টের ল’ কলেজ ও আবুল মাল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের রাস্তার সামনে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- শাহী ঈদগাহ এলাকার মো. নাজিম উদ্দিনের ছেলে রায়সুল (২৬) ও ইলেকট্রিক সাপ্লাই এলাকায় আব্দুল গফুরের ছেলে আব্দুল আহাদ (২৮)। এর মধ্যে আহত আব্দুল আহাদকে ঢাকায় নেয়া হচ্ছে বলে জানা গেছে।
জানা যায়- নগরীর উপশহর পয়েন্টের পূর্বপাশে সিলেট ল’ কলেজ ও আবুল মাল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের রাস্তার সামনে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর কিচ্ছুক্ষণ পর উপশহর থেকে একটি পক্ষ ধারালো দেশীয় অস্ত্র নিয়ে ল’ কলেজের সামনে অবস্থানকারী যুবকদের উপর হামলা চালায়।
এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে ২ জনেকে কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রায়সুল ও আব্দুল আহাদকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরির্দশন করেন মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) এহসান চৌধুরী, কোতোয়ালী নডেল থানার ওসি এসএম আবু ফরহাদ ও শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
সূত্র জানায়- হামলাকারী ও আহতরা সকলেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তবে কি কারনে এ ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি।
ডিএসএস/২৬ /জুন/২০২১/নুরুল
8 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 2 বুধবার (২৪
4 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
3 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
8 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
7 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
4 শাল্লা প্রতিনিধি: 6 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
2 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
5 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা