editor
প্রকাশিত: 10:05 AM, September 27, 2020
সৈয়দ বাপ্পী/ নুরুল ইসলাম
স্বামীর সামন থেকে উঠিয়ে নিয়ে এক স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এমসি কলেজ ছাত্রলীগের ৬ জন নেতাকর্মী বিরুদ্ধে। শুক্রবার রাত ৮টার দিকে কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গণধর্ষণের শিকার ওই নারী বর্তমানে হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি রয়েছেন।
গণধর্ষণের এ ঘটনায় উত্তাল সিলেট। চলছে বিক্ষোভ, দেয়া হয়েছে কর্মসূচি। ধর্ষকদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই আবার সংশয় প্রকাশ করছেন। এরা ছাত্রলীগ, আদৌ কি এদের শাস্তি দেয়া হবে?
এদিকে এঘটনাকে ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন সিলেট আওয়ামী লীগের ক’জন নেতা!
শুক্রবার বিকেলে প্রাইভেটকারে করে এমসি কলেজে বেড়াতে যান দক্ষিণ সুরমার নবদম্পতি। বিকেলে এমসি কলেজের ছাত্রলীগের ৬ জন নেতাকর্মী স্বামী-স্ত্রীকে ধরে ছাত্রাবাসের ২০৫ নম্বর রুম নিয়ে প্রথমে মারধর করেন। পরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেন। তারা প্রত্যেকেই এমসি কলেজ ছাত্রাবাসে থাকেন। তাদের সনাক্তও করেছেন ওই ভিকটিম। তারা হলেন টিলাগড় কেন্দ্রীক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিত সরকার গ্রুপের অনুসারী এমসি কলেজ ছাত্রলীগের নেতা ও কলেজটিতে ইংরেজিতে মাস্টার্সে অধ্যয়রত শাহ মাহবুবুর রহমান রণি, এক শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান মাছুম, এমসি কলেজ ছাত্রলীগ নেতা এম সাইফুর রহমান, কলেজ ছাত্রলীগ নেতা অর্জুন এবং বহিরাগত ছাত্রলীগ নেতা রবিউল, তারেক ও রাজন। এদের মধ্যে সাইফুর রহমানের বাড়ি বালাগঞ্জে, রবিউলের বাড়ি দিরাইয়ে, মাহফুজুর রহমান মাছুমের বাড়ি সিলেট সদর উপজেলায়, অর্জুনের বাড়ি জকিগঞ্জে, রণি হবিগঞ্জের এবং তারেক জগন্নাথপুরের বাসিন্দা।
শুক্রবার রাত ১০টায় শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম চৌধুরী স্বামী-স্ত্রীকে ছাত্রাবাস থেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, নব দম্পতি শুক্রবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে ঘুরতে আসেন। সন্ধ্যার দিকে ছাত্রলীগের উল্লেখিত নেতাকর্মীরা এই দম্পতিকে ধরে নিয়ে এমসি কলেজ মাঠে চলে যায়। সেখানে তরুণীর স্বামীকে বেধড়ক মারপিট করে তারা। এক পর্যায়ে ওই তরুণীকে ছাত্রাবাসের ভেতরে নিয়ে গিয়ে পালাক্রমে সবাই মিলে তাকে ধর্ষণ করে। এরপর তারা চলে যায়। পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে।
এদিকে গণধর্ষণকারীদের ধরতে শনিবার ভোর রাতে অভিযান চালালে ছাত্রাবাসে সাইফুরের কক্ষ থেকে একটি পাইপগান, চারটি রামদা, একটি চাকু, দুটি লোহার পাইপ, প্লাসসহ বিভিন্ন জিনিস জব্দ করা হয়।
এ ঘটনায় শনিবার ভোর রাতে ৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো দুই/তিন জনকে অভিযুক্ত করে নগরের শাহপরান থানায় মামলা দায়ের করেন ওই নারীর স্বামী। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় ছাত্রলীগের সাইফুর রহমানকে আসামি করে পৃথক আরেকটি মামলা দায়ের করেন শাহপরান (রহ.) থানার উপ পরিদর্শক (এসআই) মিল্টন সরকার। (নং-২২(৯)২০২০)। প্রশাসনও আসামিদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে। গণধর্ষণের ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়াও দায়িত্ব অবহেলার অভিযোগে ছাত্রাবাসের দুই নিরাপত্তাকর্মীকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
এদিকে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের প্রতিবাদে ক্যাম্পাসের প্রধান ফটকে মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এমসি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
এসময় তারা বলেন, দীর্ঘদিন ধরে এমসি কলেজসহ সারাদেশে ছাত্রলীগ সন্ত্রাসী কার্যক্রম করছে। অতীতে এই সন্ত্রাসীরা এমসি কলেজের ছাত্রাবাস পুড়িয়েছিল। নিজের দলীয় কর্মীদের খুন করেছে তারা। পুরো সিলেটের ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যা, চাঁদাবাজি ও ধর্ষনের সঙ্গে জড়িত। ছাত্রলীগের অপকর্মে সবসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নীরব ভুমিকা পালন করেছে।
শিক্ষার্থীদের দাবি, এই ধর্ষনের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করতে হবে। টিলাগড় এলাকায় যেসব গডফাদার এই সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় তাদেরও বিচার করতে হবে। যেহেতু ধর্ষনকারীরা ছাত্রলীগের সক্রিয় কর্মী তাই তাদের এই ঘটনায় অবশ্যই দায় নিতে হবে। এছাড়াও শিক্ষার্থীরা এমসি কলেজের অধ্যক্ষ ও শাহপরাণ থানার ওসির পদত্যাগের দাবি জানান।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাত্রাবাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে কলেজ কর্তৃপক্ষের নির্দেশে ছাত্রাবাস ছাড়ছেন শিক্ষার্থীরা। তবে গণধর্ষণের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।
এদিকে শনিবার দুপুরে মুরারী চাঁদ (এমসি) কলেজে গণধর্ষণের ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়া।
5 7 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
1 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা