admin
প্রকাশিত: 8:24 PM, June 28, 2021

হাফিজ ময়না মিয়া ও মরিয়ম বিবি ট্রাষ্টের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপন
ছাতক প্রতিনিধি
ছাতকের দক্ষিণ বাগবাড়ী মরহুম হাফিজ ময়না মিয়া ও মরহুম মরিয়ম বিবি কল্যাণ ট্রাষ্ট আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে। এ ট্রাষ্টের মাধ্যমে জনকল্যাণে পৌর শহরের দক্ষিণ বাগবাড়ী গ্রামের বশির উদ্দিনের বাড়িতে প্রথম ডিপ টিউবওয়েল প্রদান করা হয়েছে। বশির উদ্দিনের ভাই সহ পাড়ার বেশ কয়েকটি পরিবারের লোকজন এর সুবিধা ভোগ করবে। লক্ষাধিক টাকা ব্যয়ে ডিপ টিউবওয়েলটি স্থাপন করে দেন ট্রাষ্টের ইংল্যান্ডস্থ পরিচালক শামছুল ইসলাম ও রিমন জলিল।
বাংলাদেশে ট্রাষ্টের পরিচালনা করেন পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর শিরিনা বেগম জলি ও শিক্ষিকা সানজিদা বেগম। রবিবার (২৭ জুন) ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে। বিকেলে এ উপলক্ষে শিরনি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাতক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ আহমদ রাজু, ছাতক পৌরসভার কাউন্সিলর ইরাজ মিয়া, সাবেক কাউন্সিলর আছাব মিয়া, ব্যবসায়ী ও সমাজসেবক খায়ের উদ্দিন, আবুল হোসেন, স্থানীয় সুলেমান মিয়া, আফজাল হোসেন, ওয়াসিম উদ্দিন, লোকমান মিয়া, সুহেল মাহমুদ, শাহজাহান, আবিদ আহমদ প্রমুখ।
টিউবওয়েল স্থাপন শেষে দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়েছে। সভায় রিয়াজ আহমদ রাজু বলেন, এটি মরহুম হাফিজ ময়না মিয়া ও মরহুম মরিয়ম বিবি ট্রাষ্টের একটি মহৎ উদ্যোগ। মানবতার সেবায় এই অঞ্চলে প্রথম ডিপ টিউবওয়েল স্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করেছে এ কল্যাণ ট্রাষ্ট। তিনি ট্রাষ্টের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে মানবতার সেবায় আরো বেশি করে কাজ করার আহবান জানান।
বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় কাজ শুরু করেছে হাফিজ ময়না মিয়া ও মরিয়ম বিবি কল্যাণ ট্রাষ্ট। বক্তারা এ ট্রাষ্টের উত্তরোত্তর সফলতা কামনা করে পরিচালক প্রবাসী শামছুল ইসলাম, রিমন জলিল, সাবেক মহিলা কাউন্সিলর শিরিনা বেগম জলি, শিক্ষিকা সানজিদা বেগম সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জনকল্যাণে এ ট্রাষ্ট এলাকায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
ডিএসএস/২৮/জুন/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ