editor
প্রকাশিত: 8:24 PM, June 28, 2021
নিজস্ব প্রতিবেদক
রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ এর সেরা দশজন ক্লাব প্রেসিডেন্টের মধ্যে নির্বাচিত হয়েছেন রোটারি ক্লাব অব বিয়ানীবাজার এর প্রেসিডেন্ট রোটারিয়ান এমরান হোসেন। চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে দুইদিন ব্যাপী আয়োজিত রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ কনফারেন্স ও এ্যাওয়ার্ড ফেস্টিভ্যাল অনুষ্ঠানের সমাপনী অধিবেশন গত শনিবার সন্ধ্যায় ডিস্ট্রিক্ট গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ তাকে এই সম্মাননা প্রদান করেন।
রোটারী বর্ষ ২০২০-২১ এ বিভিন্ন সেবামূলক কার্যক্রমের উপর ভিত্তি করে সফলভাবে রোটাবর্ষ সমাপ্ত ও ক্লাব পরিচালনায় দক্ষতা প্রদর্শন ও অসামান্য ভূমিকা পালন করায় মূল্যায়নের ভিত্তিতে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এমরান হোসেন দীপক দেশের সেরা দশ ক্লাব প্রেসিডেন্টদের মধ্যে মনোনীত হওয়ায় রোটারি ক্লাব অব বিয়ানীবাজার এর সকল সদস্যবৃন্দ উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন।
ডিস্ট্রিক্ট কনফারেন্স ও অ্যাওয়ার্ড ফেস্টিভ্যালে বেষ্ট ক্লাব ক্যাটাগরিতেও বিয়ানীবাজার রোটারি ক্লাব স্থান করে নেয়। এমরান হোসেন দীপক বলেন, আমি আমার ক্লাবের সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাদের সবার সহযোগিতায় সফলভাবে রোটাবর্ষ সম্পন্ন ও ক্লাব পরিচালনা করায় আজকে আমার এই অর্জন সফল হয়েছে বলে আমি মনে করি।
এছাড়া ২০২০-২১ রোটাবর্ষে রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের সকল কার্যক্রম সার্বিকভাবে সফল ও সার্থক করতে বিশেষ অবদান রাখায় ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মো. আলাল উদ্দিন এবং ক্লাব পিপি, এডিশনাল জোন কো-অর্ডিনেটর রোটারিয়ান মো. নজরুল ইসলাম লিটন রোটারি ডিষ্ট্রিক ৩২৮২ এর মধ্যে বিশেষ অবদান রাখার জন্য গভর্নর কর্তৃক দেয়া সম্মাননা এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
রোটাবর্ষে ২০২০-২১ রোটারি কার্যক্রমে বিভিন্ন ক্যাটাগরিতেব বেশ প্রজেক্ট ও ভাল কাজ করায় ডিস্ট্রিক্টের অত্যন্ত ভাইব্রেন্ট ক্লাব হিসেবে রোটারি ক্লাব অব বিয়ানীবাজার পরিচিতি লাভ করে এবং রোটারি ক্লাব অব বিয়ানীবাজার বেস্ট ক্লাব, বেস্ট প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড সহ বেশ কয়েকটি এ্যাওয়ার্ড লাভ করে।
ডিএসএস/২৮/জুন/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ