editor
প্রকাশিত: 3:45 PM, June 29, 2021
নজিস্ব প্রতিবেদক
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে লকডাউন উপলক্ষে গণপরিবহন বন্ধ করা হলেও সড়কে সাধারণ যানবাহনের চাপ যেন বৃদ্ধি পেয়েছে।
তবে অন্যান্য যানবাহনের তুলনায় পুরো সিলেট দখরে ছিলো সিএনজি অটোরিকশা ও রিকশার দখলে।আজ মঙ্গলবার (২৯ জুন) সিলেটের প্রধান প্রধান সড়কগুলো ঘুরে এমন চিত্রই দেখা যাচ্ছে। সড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, রিকশা, অ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী পরিবহন অন্যান্য সময়ের তুলনায় এই ‘লকডাউনের’ মধ্যে যেন বৃদ্ধি পেয়েছে।
এছাড়া বন্দরবাজার, আম্বরখানা, কদমতলীসহ বেশকিছু সড়কে যানজটের চিত্রও দেখা গেছে। এসব এলাকাসহ আশপাশ এলাকা ঘুরে দেখা যায় অন্যান্য সময়ের তুলনায় সড়কে মানুষের ভিড় অনেক বেশি।
গোলাপগঞ্জের বাসিন্দা ব্যবসায়ী মাহবুবুর রহমান জানান, বাজার করতে সিলেটে এসেছি ২২০ টাকা খরচ করে। সিএনজি অটোরিকশার চালকরা লকডাউনের কথা বলে ভাড়াও বেশি আদায় করে নিচ্ছে।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, সিলেটের ভেতরে কেউ যাতে প্রবেশ করতে ও বাহির হতে না পারে সেজন্য মহানগর পুলিশ সর্তক রয়েছে। মাঠ পর্যায়ের পুলিশের পাশাপাশি থানা ও ফাঁড়ি পুলিশ কাজ করে যাচ্ছে। সেই সাথে ট্রাফিক পুলিশের একাধিক টিম থানা পুলিশের সাথে যৌথভাবে কাজ করছে। সিলেট মহানগরী এলাকায় পুলিশের ১৬টি টিম কাজ করছে বলে জানান তিনি।
বিয়ানীবাজারের নিয়ামত আলী নামে একজন বেসরকারি প্রতিষ্ঠান কর্মজীবী জানান, ‘লকডাউনের’ফলে যানবাহন বন্ধ করা হলেও অফিস এখনো খোলা। তাই অফিসে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। সেটি অবশ্য তিক্ত একটি বিষয়, আবার ভোগান্তিরও।
এবার লকডাউনে গণপরিবহন চলাচল বন্ধ। সীমিত লকডাউনের প্রথম দিনে নানা দুর্ভোগ আর অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে অফিসগামী মানুষের। তারা রিকশা, রাইড শেয়ারিং মোটরসাইকেলে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
ডিএসএস/২৯/জুন/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ