editor
প্রকাশিত: 1:00 AM, June 30, 2021

লকডাউনে চিত্র : মার্কেট বন্ধ থাকলেও সড়কে যানবাহনের দৌরাত্ম্য
নিজস্ব প্রতিবেদক
সরকার ঘোষিত সীমিত পরিসরে ‘লকডাউনে’র দ্বিতীয় দিনে সিলেট মহানগরে শারীরিক নিরাপদ দূরত্ব মানার প্রবণতা উপেক্ষিত। নিয়ন্ত্রণ নেই যানবাহনেও।
মার্কেট বন্ধ থাকলেও সড়কে যানবাহনের দৌরাত্ম্য চলছে। করোনা থেকে সুরক্ষায় সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে শুরু হয় ‘লকডাউন’।
মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকে সারাদেশের ন্যায় সিলেটেও ‘লকডাউনে’ মার্কেট বন্ধ থাকলেও যানজটের সঙ্গে চলছে জনজটও।
সরকারের জারি করা প্রজ্ঞাপনে সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকার কথা থাকলেও উল্টো চিত্র সিলেট নগরে। দূর পাল্লার পরিবহন বন্ধ থাকায় সিলেটের সড়কগুলো এখন সিএনজিচালিত অটোরিকশার দখলে।
নগরের বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশি চৌকি থাকলেও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। কোনো কোনো স্থানে যানবাহন আটকালেও যানজট সৃষ্টি হওয়ায় তা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে পুলিশ।
নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন সড়কে হালকা যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। এসব যানে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার চিত্র ফুটে উঠেছে। অনেকের মুখে মাস্ক থাকলেও তা থুঁতনীর নিচে। আর জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষ বেরিয়েছেন কাজের সন্ধানে।
সকাল থেকে নগরীতে থেমে থেমে বৃষ্টি হওয়াতে অটোরিকশাই মানুষের চলাচলের মাধ্যম হয়ে উঠেছে। সে সুযোগ কাজে লাগিয়েছেন চালকরাও।
যাত্রীদের অভিযোগ, অটোরিকশার চালকরা সুযোগ বুঝে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। ১০ টাকার ভাড়া ২০ থেকে ৩০ টাকা আদায়ও করেছেন। রিজার্ভ যেতে চাইলে ৫০ থেকে ১০০ টাকার ভাড়া দাবি করছেন ২০০ থেকে ২৫০ টাকা। একইভাবে রিকশা ভাড়াও হয়েছে দ্বিগুণ, তিনগুণ বেশি। নগরীর বিভিন্ন এলাকায় অটোরিকশার যাত্রীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
এছাড়া ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে চালকের বাগবিতণ্ডায় জড়াতেও দেখা গেছে। সেই সঙ্গে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং বন্ধ থাকায় মোটরসাইকেল রাইডারদের নগরের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে চুক্তিতে যাত্রী টানতে দেখা গেছে।
যাত্রীদের অভিযোগ, গণপরিবহন বন্ধ থাকায় সিএনজিচালিত অটোরিকশা চালকদের দৌরাত্ম্য চলছে রাজপথে। উপায় না পেয়ে বেশি ভাড়া দিয়ে পৌঁছাতে হচ্ছে গন্তব্যে।
তবে সীমিত পরিসরে জনগণকে ‘লকডাউন’ মানাতেও যথেষ্ট তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের।
তিনি বলেন, মহানগরী এলাকায় পুলিশের ১৬টি টিম কাজ করছে। মাঠ পর্যায়ের থানা ও ফাঁড়ি পুলিশের সঙ্গে ট্রাফিক পুলিশের একাধিক টিম কাজ করেছে। সিলেটের অভ্যন্তরে প্রবেশ ও বের হওয়া ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় গত রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘লকডাউন’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। ফলে সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে শুরু হয়েছে তিনদিনের সীমিত পরিসরে ‘লকডাউন’।
বৃহস্পতিবার (৩০) সকাল ৬টায় সীমিত পরিসরের লকডাউনের পর দেশব্যাপী ‘কঠোর লকডাউন’র ঘোষণা দিয়েছে সরকার।
বিধিনিষেধ চলাকালে পণ্যবাহী যান ও রিকশা ছাড়া গণপরিবহন বন্ধ থাকবে। তবে সরকারি-বেসরকারি অফিস-আদালত খোলা থাকবে। এছাড়া বন্ধ থাকবে শপিংমল, মার্কেট, বিনোদনকেন্দ্র। হোটেল-রেস্তোরাঁ খোলা থাকলেও সেখানে বসে খাওয়া যাবে না।
ডিএসএস/৩০/জুন/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ