editor
প্রকাশিত: 8:18 PM, June 30, 2021
সুনামগঞ্জ প্রতিবেদক ::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে যাদুকাটা নদীতে পাহাড়ী ঢলের পানিতে ডুবে দুই সহোদর নিখোঁজ রয়েছে।
দুই সহোদরের নাম মেরাজুল ইসলাম (১০) ও খাইরুল ইসলাম (৭)।
নিখোঁজ দুই সহোদর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচড় গ্রামের মোস্তু মিয়ার ছেলে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে মিয়ারচড় বাজার সংলগ্ন যাদুকাটা নদীতে এ নিখোঁজের ঘটনাটি ঘটেছে।
জানা যায়, মঙ্গলবার বিকালে নিজ বাড়ি থেকে দুই সহোদর মিয়ারচড় বাজারের সংলগ্ন যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলের নতুন পানি দেখতে যায়। এসময় নদীর পাড়ে রাখা ষ্টিলের নৌকার উপর পানি দেখতে উঠে ছোট ভাই খাইরুল। বিষয়টি দেখতে পেয়ে বড় ভাই মেরাজুল বাজারে গিয়ে পিতা মোস্তু মিয়াকে জানায় খাইরুল নৌকায় উঠে পানি দেখছে। এসময় বাজারে তিনি ব্যবস্থ্য থাকায় খাইরুলকে নদীর পাড় থেকে বাড়ী নিয়ে আসার জন্য আবার পাঠায়। পরে মেরাজুল তার ছোট ভাই খাইরুলকে আনতে গিয়ে ফিরে আর আসেনি।
নিখোঁজদ্বয়ের পিতা মোস্তু মিয়া বলেন, নদীতে নতুন গোলার পানি এসে ভরে গেছে। বাজারের দোকানে ব্যবস্থ্য থাকায় বড় ছেলেকে বলেছিলাম ছোট ছেলেকে নদীর পাড় থেকে নিয়ে আসতে। তারা ফিরে আসতে দেরী দেখে কিছুক্ষন পর নদীর পাড়ে গিয়ে দেখী তারা নাই। মনে হয় আমার দুই ছেলেই পানিতে ডুবে গেছে।
পরে বিষয়টি বিশ্বম্ভরপুর থানায় জানালে বুধবার সকালে ঘটনাস্থলে এসে থানা পুলিশের সহযোগিতায় ডুবুরিদল যাদুকাটা নদীর মিয়ারচড়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই সহোদরের সন্ধান পায়নি উদ্ধার পরিচালনাকারী দল।
বিশ্বম্ভরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা সাদিউর রহিম জাদিদ বলেন, বিষয়টি জানার পর পরই সকালে থানা পুলিশ ও পায়ারসার্ভিসের একটি ডুবুরি দল নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। পরিবারের ভাষ্য মতে দুই শিশুই নদীতে ডুবে নিখোঁজ রয়েছে। দুই সহোদরকে উদ্ধার করতে পরিবারের লোকজনসহ পুলিশ ও ডুবুরি দল চেষ্টা করছে।
ডিএসএস/৩০/জুন/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ