admin
প্রকাশিত: 5:16 PM, July 1, 2021
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মাইনুল হোসেন খাঁন নিখিল এবং সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খারুল হুদা চপল, যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুরের নির্দেশে উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। গত বুধবার বিকেলে পৌর শহরের ৯নং ওয়ার্ডে এ কর্মসূচী পালন করা হয়। তাতিকোনাস্থ পৌর সভার প্রতিষ্ঠাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর বাসভবনে ছাতক উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহফুজ বাবলুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা সামিউল হক সানির পরিচালনায় বৃক্ষরোপন কর্মসূচী পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর সভার প্রতিষ্ঠাতা মেয়র ও পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। এসময় সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা শাহ্্ আলম, মানিক মিয়া, যুবলীগ নেতা মুস্তাফিজুর রহমান লাভলু, জাফর সাদিক, লিটন দাস, রোপক দাস, মনির মিয়া, শাহিন আহমদ, রাজন আলী, সাব্বির রহমান, জুবায়ের আহমদ, আকিকুর রহমান শিমুল, মঈন উদ্দিন, রিপন মাহমুদ, হাবিব মিয়া, জাব্বির মিয়া, কাদির মিয়া, আজির উদ্দিন মনাফ মিয়া, ইয়ামিন আলী, জসিম উদ্দিন, আব্দুল আজিজ, সাবুল মিয়া, টিটু দাস, সজীব দাস, মঞ্জু মিয়া, লায়েক মিয়া, বারিক মিয়া প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা মেয়র ও পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু বলেছেন হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন ছিল সবুজে ঘেরা এ বাংলাদেশ পরিবেশের ভারসাম্য রক্ষা করে সোনার বাংলায় পরিনত হবে। তাই যুবলীগের কর্মীরা রাজনীতির পাশাপাশি দেশের পরিবেশ রক্ষায় নিজেদের নিয়জিত রেখে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে এগিয়ে যেতে হবে।
ডিএসএস/০১/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ