editor

প্রকাশিত: 11:11 PM, July 1, 2021

সিলেটের মাঠে দিনভর তৎপর সেনা-র‌্যাব-পুলিশ-বিজিবি

সিলেটের মাঠে দিনভর তৎপর সেনা-র‌্যাব-পুলিশ-বিজিবি

সিলেটের মাঠে দিনভর তৎপর সেনা-র‌্যাব-পুলিশ-বিজিবি

নিজস্ব প্রতিবেদক
জনসমাগম নেই। যানবাহনের দৌরাত্মও নেই সড়কে। মোটরসাইকেলে করে অনেকে চলাচল করলেও জেরার মুখোমুখি হচ্ছেন ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী, র‌্যাব-পুলিশ ও বিজিবি’র।

আজ বৃহস্পতিবার সকাল থেকে ‘কঠোর লকডাউনে’ সিলেট নগর ও জেলার বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে। ‘লকডাউনে’ রেস্তোরাঁ খোলা রাখায় তিন ব্যবসায়ীকে গুনতে হয়েছে জরিমানা। জেলার অনেক উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

করোনা থেকে মানুষকে সুরক্ষায় ‘লকডাউন’ বাস্তবায়নে এমন হার্ডলাইনে প্রশাসন। মহানগর ও প্রতিটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর দখলে নগর শহরের সড়ক ও অলিগলি।

এদিন সকাল সাড়ে ১০টা থেকে সেনাবাহিনীর একটি প্লাটুন পাঁচটি গ্রুপে ভাগ হয়ে জেলা প্রশাসনের কার্যালয় থেকে টহলে বের হয়। প্রতিটি টিমের সঙ্গে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। সেইসঙ্গে র‌্যাব-৯ এর টহল টিম নগরে চষে বেড়াচ্ছে। পুলিশের সদস্যরা বিভিন্ন পয়েন্টে চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছেন।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ কোভিড-১৯ মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব বলেন, মহানগর এলাকায় চারটি ভ্রাম্যমাণ আদালত রয়েছে। সেইসঙ্গে সেনাবাহিনীর টিমের সঙ্গে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন। আর উপজেলা পর্যায়ে ইউএনও ও এসিল্যান্ডের তত্ত্বাবধানে দু’টি করে ভ্রাম্যমাণ আদালত ‘কঠোর লকডাউন’ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ বলেন, ‘লকডাউন’ কঠোরভাবে বাস্তবায়নে নগরের ছয়টি প্রবেশদ্বারসহ অভ্যন্তরের প্রতিটি পয়েন্টে চৌকি বসানো হয়েছে। মানুষকে ঘরে রাখতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এরপরও বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বেরিয়ে এলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে সরকারি নির্দেশনা অনুযায়ী মেনে চলার আহ্বান জানান তিনি। তাছাড়া নিত্যপণ্যের দোকান ও রেস্তোরাঁগুলো খোলা রাখার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নগরের অভ্যন্তরে ও কিংবা দূরপাল্লার কোনো যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নগরের ব্যস্ততম কোর্ট পয়েন্টও ফাঁকা। সুরমা পয়েন্টেও গাড়ি নেই। জিন্দাবাজার, চৌহাট্টা, বন্দরবাজার, টিলাগড়, আম্বরখানা, দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়ও সুনসান নিরবতা বিরাজ করছে। অথচ যানবাহনের জট লেগেই থাকতো সেখানে।

করোনা থেকে মানুষকে সুরক্ষায় দেশব্যাপী সাত দিনের ‘কঠোর লকডাউনের’ প্রথম দিন কঠোর তৎপরতা দেখাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষকেও জেরার মুখে পড়তে হচ্ছে। অবশেষে তাদের চলতে দিতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সতর্ক করে দিতে দেখা গেছে।

সেই সঙ্গে পণ্যবাহী যানবাহন ও অ্যাম্বুলেন্সসহ জরুরি কাজে নিয়োজিত যানবাহন বিনা বাধায় চলতে দেখা গেছে। তবে নগরের অলিগলি, সড়কের পাশে বসা চা দোকানগুলোতে মানুষের জটলা দেখা গেছে। যদিও সেসব স্থানগুলো প্রশাসনের নজরে আসেনি মনে করছেন অনেকে।

 

ডিএসএস/০১/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ