editor
প্রকাশিত: 2:47 PM, July 3, 2021
বিয়ানীবাজার প্রতিনিধি
বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেটের বিয়ানীবাজারের স্বনামধন্য ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় (ডি এম হাইস্কুল)’র দীর্ঘদিনের সহ প্রধান শিক্ষক ও সাবেক প্রধান শিক্ষক রশিদ আহমদ চৌধুরী ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি,,,,,,রাজিউন। গত শুক্রবার (২জুলাই) সকাল সাড়ে ৮ টায় বিয়ানীবাজারের আলীনগরস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৯ বছর এবং তিনি ৩ ছেলে ও ৬ মেয়ে’সহ বহু ছাত্র শিক্ষক গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমআ’ আলীনগর শাহী ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ রশীদ আহমদ চৌধুরীর ইন্তকালে গভীর শোক প্রকাশ করেছেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ও কানাইঘাটের ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আলী আকবর চৌধুরী কোহিনুর।
এক শোক বার্তায় তিনি বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট গুণি জনকে হারালো। আলী আকবর চৌধুরী কোহিনূর মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ডিএসএস/০৩/জুলাই/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ