admin

প্রকাশিত: 6:58 PM, July 3, 2021

ওসমানীনগরে টেকনিক্যাল স্কুল ও কলেজের ভূমি অধিগ্রহণে ১০ কোটি টাকা বাণিজ্যের পায়তারা

ওসমানীনগরে টেকনিক্যাল স্কুল ও কলেজের ভূমি অধিগ্রহণে ১০ কোটি টাকা বাণিজ্যের পায়তারা

লিখিত বক্তব্য পাঠ করছেন পরিষদের সিনিয়র আহবায়ক কমরেড আফরোজ আলী।

নিজস্ব প্রতিবেদক
সিলেটের ওসমানীনগর উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের নামে একটি সিন্ডিকেট ১০ কোটি টাকা বাণিজ্যের পায়তারা করছে বলে অভিযোগ করেছে নাগরিক অধিকার সুরক্ষা পরিষদ নামে একটি সংগঠন। সংগঠনটি বলছে, একটি হাউজিং কোম্পানীর যোগসাজসে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার গ্রামতলা মৌজায় যে ভূমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রণালয়ে পাঠিয়েছেন, তা সরকারের নীতিমালা মেনে করা হয়নি। এছাড়া ওই ভূমিতে স্কুল ও কলেজ নির্মাণ করা হলে সিন্ডিকেটের ১০ কোটি টাকা বাণিজ্য হবে এবং উপজেলার মধ্যবর্তী স্থান না হওয়াতে সমস্যায় পড়বেন ৮ ইউনিয়নের বাসিন্দারা।

শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরে সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দ সরকারের নীতিমালা অনুসারে উপজেলা সদরের কাছাকাছি স্থানে অর্থ্যাৎ ৮ ইউনিয়নের সু-যোগাযোগপূর্ণ স্থানে ওসমানীনগর টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের দাবি জানিয়েছেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সিনিয়র আহবায়ক কমরেড আফরোজ আলী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘সারাদেশের উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের অংশ হিসেবে ওসমানীনগরেও একটি স্কুল ও কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ৩০০ শতক ভূমি অধিগ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাহমিনা আক্তারকে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ নির্দেশ প্রদান করেন। কিন্তু তিনি উপকারভোগী ও স্থানীয় জনপ্রতিনিধিদের কথা বিবেচনা না করে একটি বিশেষ মহলের দ্বারা প্রভাবিত হয়ে বাণিজ্যিক হাউজিং কোম্পানীর ভূমি নির্ধারণ করে শিক্ষামন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এরপরই শিক্ষামন্ত্রণালয়ে সংসদ সদস্যের লেটারের আবশ্যকতা দেখা দিলে প্রস্তাবিত ভূমিতে দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পেয়ে ডিও লেটার প্রধানে অসম্মতি জ্ঞাপন করেন তিনি। এতে ওই মহলের সাথে তার বিরোধ সৃষ্টি হয়েছে।’

সংবাদ সম্মেলনে বলা হয়, সংসদ সদস্য ক্ষুব্ধ হয়ে দুর্নীতিমুক্তভাবে প্রকল্পটি বাস্তবায়নের জন্য উপজেলার শংকর পাশা মৌজার কাগজপুর নামক স্থানের ডিও লেটার প্রধান করেন। যা সরকারের নীতিমালার পরিপন্থী এবং উপজেলার ৮টি ইউনিয়নের জন্য সু-যোগাযোগপূর্ণ স্থান নয়। সিলেট-২ এর সংসদ সদস্য ব্যক্তিগতভাবে একজন সৎ এবং দুর্নীতিমুক্ত মানুষ, কিন্তু জনবিচ্ছিন্ন থাকায় তার সিদ্ধান্ত জনবান্ধবও সূদূর প্রসারী নয়। এরই প্রেক্ষিতে গত ১৩ এপ্রিল জেলা প্রশাসক বরাবরে ওসমানীনগর উপজেলার মধ্যবর্তী, উপজেলা সদরের নিকটবর্তী ৭টি স্থানের তপশীল উল্লেখপূর্বক ওই ৭টি স্থানের যে কোন একটিতে প্রস্তাবিত ওসমানীনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের জন্য আবেদন করেছেন তারা। এ আবেদনের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছেও পাঠিয়েছেন।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও বলা হয়েছে, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রস্তাবিত ও সুপারিশকৃত গ্রামতলা মৌজার ভুমির সরকারিভাবে শতক মূল্য ১ লাখ ৩৪ হাজার টাকা। ফলে সরকার অধিক মূল্যে ক্রয় করলে ওই বিশেষ সিন্ডিকেটই আর্থিকভাবে লাভবান হবে। তবে সেখানে প্রতিষ্ঠান নির্মাণ করা হলে সহজতর যোগাযোগ ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হবে। আর উপজেলার সর্বাধিক যানজটপূর্ণ বাজারের ভিতর দিয়েই সেখানে শিক্ষার্থীদেরকে যাওয়া আসা করতে হবে, বিধায় গ্রামতলার ওই স্থানটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য একদম উপযোগী নয় বলে তারা মনে করছেন বলে জানান।’

তাদের দাবি, গত ১৩ এপ্রিল জেলা প্রশাসক বরাবরে দাখিলকৃত দরখাস্তে তারা উপজেলার মোল্লাপাড়া মৌজায় কদমতলা থেকে আধুনিক কমিউনিটি সেন্টারের মধ্যবর্তী স্থানে ঢাকা সিলেট মহাসড়কের পাশের দৃষ্টিনন্দন পরিবেশে ০৩ টি স্থানের তপশিল প্রধান করেছেন। যা দেশের যে কোন স্থানের মেয়ে শিক্ষার্থীসহ উপজেলার ৮ ইউনিয়নের সকল শিক্ষার্থীর জন্য নিরাপদ ও সু-যোগাযোগপূর্ণ জায়গা। একই সাথে এ ভূমির সরকারি শতক মূল্য ৩৪ হাজার ২১৮ টাকা। যেহেতু জায়গাটি মহাসড়কের পাশে অবস্থিত সেহেতু দেশের কোনপ্রান্ত থেকে যাতায়াতকারী লোকজনের জন্য স্থাপনাটি দৃষ্টি আর্কষণ করবে।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উপজেলার ইসলামপুর ও দশহাল মৌজায় কামিনিকান্দি ও দশহাল গ্রামের ২ জন ধনাঢ্য ব্যক্তি স্বেচ্ছায় টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য ১০ কেদার করে ভূমি দান করার সম্মতি জ্ঞাপন করেছেন। এ দুই স্থানও উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার এর মধ্যে অবস্থিত। এজন্য এ ভূমিসহ জেলা প্রশাসক বরাবরে যে সমস্ত ভূমির তপশিল প্রধান করা হয়েছে তার যেকোন একটিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের জন্য জোর দাবি জানিয়েছেন তারা। এজন্য নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রাষ্ট্রীয় দুর্নীতির মূল উৎপাটনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাও করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা ও ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতাউর রহমান, সিনিয়র আহবায়ক জহুর আহমদ, সৈয়দ আহমদ বহলুল, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক হারুনুর রশীদ ও ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্জল পাল।

 

ডিএসএস/০৩/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন