admin

প্রকাশিত: 8:31 PM, July 4, 2021

ওসমানীনগরের ফার্মেসীতে থানা পুলিশের সীল, কথিত ডাক্তার আটক

ওসমানীনগরের ফার্মেসীতে থানা পুলিশের সীল, কথিত ডাক্তার আটক

ওসমানীনগরের ফার্মেসীতে থানা পুলিশের সীল, কথিত ডাক্তার আটক

শিপন আহমদ, ওসমানীনগর
সিলেটের ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এবং কথিত ডাক্তার নিরঞ্জন ধর (৫৫) কে অবশেষে আটক করেছে থানা পুলিশ।আটককৃত নিরঞ্জন ধর উপজেলার সাদীপুর ইউনিয়নের লামা গাভুরটিকি গ্রামের বাসিন্দা।শনিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লামা গাভুরটিকি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এর আগে,শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তারের নেতৃত্বে সাদিপুর ইউনিয়নের চাতলপাড় বাজারে ডা: নিরঞ্জন কুমার ধরের মালিকানাধিন ফামের্সী নবিন ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়।অভিযান কালে নিরঞ্জন ধর নিজের ডাক্তারি পরিক্ষার সনদ ও ফার্মেসীর লাইসেন্স দেখাতেও ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করেন ইউএনও।

জরিমানার টাকা দিতে গিয়ে ক্যাশ টেবিলের ড্রয়ার খুললে সেখানে ওসমানীনগর থানাসহ সরকারী একাধিক প্রতিষ্ঠানের নকল সীল পাওয়া যায়।এসময় হাসগাতালের জন্য বরাদ্ধকৃত বেশ কিছু সরকারি ওষুধ,একাধিক ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জও জদ্ব করা হয়। অভিযানকালে নিরঞ্জন ধরের হেফাজতে থাকা ওসমানীনগর থানা পুলিশসহ একাধিক সরকারী প্রতিষ্ঠানের ভূয়া সীলের উদ্ধারের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দেন ভ্রম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার। পরবর্তীতে শনিবার রাতে ওসমানীনগর থানার এস আই নিখিল চন্দ্র দাশ বাদি হয়ে এ বিষয়ে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে নিরঞ্জনকে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানান,ভূয়া ডাক্তার নিরঞ্জন দীর্ঘ ৩০ বছর ধওে ফার্মেসী পরিচালনার পাশাপাশি এই এলাকায় নানা অপরাধ কর্মকান্ড করে আসছে। আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় নিরিহ মানুষকে হয়রানীসহ তাঁর মালিকানাধিন ফাঁমের্সীকে ঘিরে গড়ে তুলেছিল অপরাধের আস্তানা।মিথ্যা মামলার ভয় দেখিয়ে শালিস বৈঠক করে টাকা ইনকামও করতেন নিরঞ্জন। একটি বিশেষ গুষ্টির ছায়াতলে থেকে বাংলাদেশ আওয়ামীলীগের নাম বিক্রি করে এলাকার মানুষের কাছ থেকে প্রতারণার করে নানা কায়দায় টাকা-পয়সা আত্নসাৎতের পায়তারায় লিপ্ত তিনি।ইউএনও কর্তৃক জরিমানা ও থানা পুলিশ কৃর্তক মামলা দায়েরের পর নিরঞ্জন আটকের খবর পেয়ে জনমনে স্বস্তি ফিরেছে। স্থানীয়রা ইউএনও ও থানার অফিসার ইনচার্জের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যাচ্ছে।

ইউএনও মোছা: তাহমিনা আক্তার বলেন, নিরঞ্জন সূত্রধর ডাক্তার পরিচয়ে প্রেসক্রিপশান ব্যবহার করলেও এ সংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে পারেননি। ফার্মেসীর কোন লাইসেন্স নেই। পাশাপাশি তার প্রতিষ্ঠানে সরকারি ঔষুধ ও ব্যবহৃত সিরিঞ্জ পাওয়া গেছে। মৌখিকভাবে সতর্কতার পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাৎক্ষণিক তাকে ৫ হাজার টাকা জরিমানা ও একাধিক সরকারী প্রতিষ্ঠানের সীলের জব্দের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে ওসমানীনগর থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছিল।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন,কথিত ডাক্তার নিরঞ্জনের হেফাজতে থাকা থানা পুলিশসহ একাধিক প্রতিষ্ঠানের চারটি নকল সীলসহ বিক্রয় নিষিদ্ধ বেশ কিছু সরকারী ঔষধ জব্দ করার পর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

ডিএসএস/০৪/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ