admin
প্রকাশিত: 8:51 PM, July 4, 2021

তাহিরপুরে পানিবাহিত রোগে আক্রান্ত অর্ধশত গ্রামের মানুষ
তাহিরপুর প্রতিনিধি
ভাঠির জনপদ হাওরাঞ্চল হিসেবে পরিচিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অতিবৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে নদ-নদী পানিতে ফুঁসে উঠেছে। নতুন পানি বৃদ্ধির সাথে সাথে বেড়ে উঠেছে পানিবাহিত রোগের সংক্রমনের প্রাদৃভাব। এসব রোগে আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ লোকজন সহ উঠতি বয়সী ছেলে-মেয়ে সহ শিশুরাও।
গত কয়েক-দিনে উপজেলার অর্ধশত গ্রামের লোকজন উজান থেকে নেমে আসা ঢলের পানিতে (ব্যাকটেরিয়া) জনিত কারনে টাইফয়েড ও প্যারাটাইফয়েড, জ্বর, রক্ত আমাশয়, ডাইরিয়া রোগে আক্রান্ত হচ্ছেন।
সারাদেশে করোনা ভাইরাস জনিত কারনে লকডাউন ঘোষণার পর অনেকেই যেতে পারছেন না উপজেলা সদর হাসপাতালে ফলে সরকারী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই। করোনা আতঙ্কে উপজেলা সদরের হাসপাতালে যেতে আগ্রহী হচ্ছেন না অনেকেই। করোনা পরীক্ষা নিতেও অনিহা দেখা দিয়েছে তাদের মধ্যে।
বিকল্প ভাবে সাহায্য নিচ্ছেন আশাপাশে থাকা বিভিন্ন বাজারের পল্লী-চিকিৎসকদের।পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই প্রাথমিক ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন পল্লী-চিকিৎসকগন।কদর বেড়েছে প্যারাসিটামল জাতীয় নাপা, নাপা-এক্সটা, হিস্টাসিন, মেট্রো নিডাজল, ফ্লাজিল ট্যাবলেট ও অ্যান্টিবায়োটিক ওষুধ সহ খাবার স্যালাইনের।
পানিবাহিত রোগের প্রভাব পড়েছে উপজেলার, শ্রীপুর উত্তর ইউনিয়নের-মন্দিয়াতা, মইঁয়াজুরি, কামালপুর, মুজরাই, শ্রীয়াগাঁও, ছিলানি তাহিরপুর, জয়পুর, গোলাবাড়ি, ইন্দ্রপুর, ব্রিনদপুর, পানিয়াখালি, খলিশাঁজুড়ি, নয়াবন্দ।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের-পাঠাবুকা, সুলেমানপুর, মানিক খিলা, রাম সিংহপুর, লামাগাঁও, ধুমাল, মোয়াজ্জেমপুর। অপরদিকে দক্ষিণ বড়দল ইউনিয়নের-ট্যাকাটুকিয়া, কামারকান্দি, কাউকান্দি, বৃহত্তর গ্রাম বড়দল, মাটিকাটা, লেদারবন্দ, সাদেরখলাসহ উপজেলার নিম্নাঞ্চলের মানুষজন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির গনমাধ্যমকে বলেন, আমি এ বিষয়টিকে নিয়ে গুরুত্বপুর্ণ ভাবে আলোচনা করব।
ডিএসএস/০৪/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ