admin
প্রকাশিত: 6:31 PM, July 5, 2021

সিলেটে ২১টি এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নিজস্ব প্রতিবেদক
মেরামত ও সংরক্ষন কাজের জন্য সিলেট নগরীর বেশ কিছু জায়গায় বুধবার (৭ জুলাই) থেকে প্রতিদিন ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ সোমবার বিদ্যুৎ অফিসের এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়-বিদ্যুতের ১১ কেভি ফিডারের আওতাভুক্ত এলাকা বিদ্যুৎ থাকবে না।
৭ জুলাই, বুধবার
মেন্দিবাগ, নোয়াগাও, সাদাটিকর, বোরহান উদ্দিন মাজার, কুশিঘাট, নয়াবস্তি, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ রোডের ১,২,৩ নং রোড, পূর্ব শাপলাবাগ, শাহপরান থানা ও আশপাশ এলাকায় মেরামত ও সংরক্ষন কাজের জন্য আগামী বুধবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
একই দিন (বুধবার) বিদ্যুতের ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাভূক্ত শিবগঞ্জ, সবুজবাগ, সেনপাড়া, সাদিপুর, হাতিমবাগ, মনিপুরীপাড়া, বাদুরলটকা, লামাপাড়া, গোলাপবাগ, বোরহানবাগও আশে-পাশের এলাকায় উন্নয়ন মূলক কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
৮ জুলাই, বৃহস্পতিবার
এছাড়া বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরাপাড়া, শাপলাবাগ রোড নং-১/২/৩, পূর্ব শাপলাবাগ,কল্যানপুর, টিলাগড়, টুলটিকর,ফুলবাগও আশপাশএলাকা, শিবগঞ্জ, সেনপাড়া,হাতিমবাগ, মনিপুরীপাড়া,লামাপাড়া ও আশে-পাশেরএলাকায় মেরামত কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১০ জুলাই, শনিবার
এরপর শনিবার (১০ জুলাই) নগরীর উপশহর রোড, সোনারপাড়া, পূর্বাশা ক্লিনিক,শিবগঞ্জ পয়েন্ট, উপশহরের এ-ব্লক, বি ও সি- ব্লকের আশপাশ এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ জুলাই, রবিবার
ঠিক পরের দিন রবিবার (১১ জুলাই) নগরীর উপশহর রোড, সোনারপাড়া, পূর্বাশা ক্লিনিক,শিবগঞ্জ পয়েন্ট, উপশহরের –এ, বি, সি, ও ডি ব্লকের আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ডিএসএস/০৫/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ