editor
প্রকাশিত: 2:59 PM, September 27, 2020
ডেস্ক রিপোর্ট
শাকিব-অপুর পুত্র আব্রাম খান জয়। এবার এবার পাঁচে গড়ালো জয়ের বয়স। প্রতিবছর বিশেষ এই দিনে অপু বিশ্বাস বেশ জমকালো অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। কিন্তু এবার তা হচ্ছে না। সম্প্রতি অপু বিশ্বাসের মা মারা গিয়েছেন। সেই শোক এখনো বিরাজমান। যার কারণে আনন্দময় পরিবেশ তৈরি হবার সুযোগ নেই।
শোকাহত অপু নিজের সন্তানের জন্মদিনে লিখেছেন, ‘বাবা এবার তোমার জন্মদিনের কোনও আয়োজন-ই আমি করতে পারলাম না। তোমার দিদা তোমার পাশে নেই, আমরা আর কখনো তোমার দিদার দেখা পাবো না। আমি তোমার মা হিসেবে তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি, তোমার দিদার আশা পূরণ করে যেন আমি তোমাকে মানুষের মতো মানুষ করতে পারি।’
তিনি বলেন, ‘আপনারা যারা যারা আমার জয়কে ভালোবাসেন তারা সবাই জয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, জয় যেন মানুষের মতো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। এটাই হবে জয়ের জন্য এবারের জন্মদিনের অমূল্য উপহার।’
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।