admin
প্রকাশিত: 9:18 PM, July 5, 2021

সিলেটে ‘কঠোর লকডাউনও’ ঢিলেঢালা !
নিজস্ব প্রতিবেদক
করোনার ভয় নেই। বিধি-নিষেধ অমান্য করলে শাস্তির ভয় যেন কেটে গেছে মানুষের। ফলে ‘কঠোর লকডাউনের’ পঞ্চম দিনে সিলেট অনেকটা ঢিলেঢালা কাটছে।
আজ সোমবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর থাকলেও অন্যান্য দিনের তুলনায় মানুষের আনাগোনা বেড়েছে। হাট-বাজার থেকে রাস্তাঘাটে ছিল মানুষের জটলা। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়েও মানুষ নানা ছুতায় দিব্যি ঘুরে বেড়িয়েছেন।
তবে এদিন মানুষের বাইরে বেরিয়ে আসার নির্দিষ্ট কিছু কারণ ছিল। সোমবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা ছিল। অন্যদিকে টিসিবির পণ্য কিনতেও মানুষের দীর্ঘ সারি দেখা গেছে ট্রাকের পেছনে। এছাড়া হাট-বাজারেও ছিল মানুষের জটলা। বিশেষ করে নগরের কাজির মাছের আড়ত চরমভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত ছিল। এ কয়দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোরতা নিয়ে মানুষের মধ্যে ভয় কাজ করলেও এদিন তা দেখা যায়নি।
এ অবস্থায় ‘লকডাউন’ আরো এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সরেজমিনে দেখা গেছে, এদিন রাস্তার পাশের রেস্তোরাঁ, দোকানপাট বেশিরভাগ খেলা ছিল। সার্টার অর্ধেক খোলা রেখে ব্যবসা চালু রেখেছিলেন দোকানিরা। সেসব দোকানে লোকজনকে ভিড় করতে দেখা গেছে।
নগরের বিভিন্ন পয়েন্ট ও রাস্তাঘাটে মানুষের আনাগোনা আগের চেয়ে বেড়েছে। ফলে ‘লকডাউনের’ কঠোরতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
এছাড়া লেটের ব্যাংক পাড়ায় ভিড় করেছেন লোকজন। স্বল্প সময়ের জন্য ব্যাংক খোলা থাকায় গ্রাহকরা ভোগান্তিতে পড়েন। আর্থিক লেনদেন করতে সকাল থেকে লোকজনকে দীর্ঘ সারিতে অপেক্ষমান থাকতে দেখা গেছে। তবে লাইনে থেকেও দুপুর দেড়টার পর অনেকে ব্যাংকে ঢুকতে করতে পারেননি।
এদিকে সোমবার থেকে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। নগরের ছয়টি স্থানে ট্রাকে টিসিবির পণ্য নিয়ে এলে ক্রেতারা ভিড় করতে দেখা গেছে।
এদিন সকাল থেকে অন্যান্য দিনের মতো নগরে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। সেসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নগর চষে বেড়াতে দেখা গেছে।
গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৫৩ জন। আর এ সময়ে সিলেটে ‘কঠোর লকডাউনেও’ বেড়েছে মানুষের বিচরণ।
ডিএসএস/০৫/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ