editor
প্রকাশিত: 11:36 PM, July 5, 2021
মোগলাবাজার প্রতিনিধি
সিলেটের মোগলাবাজারে ব্যাটারিচালিত গাড়ি টমটম উল্টে একজনের মৃত্যু ঘটেছে। সোমবার (৫ জুলাই) বিকেলে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার রেলওয়ে স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় টমটমে থাকা মহিলাসহ আরও ৫ যাত্রী আহত হয়েছেন। মৃত ব্যক্তির নাম হান্নান মিয়া (৪৫)। তিনি মোগলাবাজার উপজেলার জাহানপুর গ্রামের মৃত মজর খলিফার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হান্নান মিয়া জাহানপুর জামে মসজিদে সোমবার আছরের নামায আদায় করে বিকেল সাড়ে ৫টার দিকে টমটমযোগে মোগলাবাজারে যাচ্ছিলেন। এ টমটমে মহিলাসহ আরও কয়েকজন যাত্রী ছিলেন। মোগলাবাজার রেলওয়ে স্টেশনের সামনে আসার পর টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় টমটমের যাত্রীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার হান্নান মিয়াকে মৃত ঘোষণা করেন।
বাকি আহত ৫ জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার পর টমটম চালক পালিয়ে যান।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম সোমবার রাতে জানান, হান্নান মিয়ার লাশ বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তবে স্বজনরা চাচ্ছেন- মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ