editor

প্রকাশিত: 10:35 PM, July 6, 2021

সিলেটে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর প্রশাসন

সিলেটে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর প্রশাসন

সিলেটে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
চলতি বছরে একদিনে সিলেটে সর্বোচ্চ করোনা আক্রান্ত হয়েছেন আজ মঙ্গলবার ৩৮৭ জন। লকডাউনের মধ্যেই আক্রান্তের এই সংখ্যা কপালে ভাঁজ ফেলেছে চিকিৎসকসহ সংশ্লিষ্টদের।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ একটাই জনগণকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

আর করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনে সরকারি বিধি-নিষেধ মানাতে সচেষ্টা রেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। মানুষকে ঘরে রাখতে জেল-জরিমানাও করছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এরপরও নানা ছুতায় ঘর থেকে বেরোচ্ছে মানুষ। অকারণে বের হয়ে জেরার মুখে পড়ছেন সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব-পুলিশের।

লকডাউনের ৬ষ্ঠ দিনও মঙ্গলবারও অনেকটা ঢিলেঢালা কেটেছে। এদিন সকাল থেকে সিলেটের সড়কগুলোতে যানবাহনের আধিক্য এবং মানুষ অবাদে চলাচল করতে দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, নগরে কাঁচাবাজার ও রাস্তাঘাটে সবখানে মানুষের জটলা ছিল এদিন। অনেকে প্রয়োজন ব্যাতিরেকে ঘরের বাইরে বেরিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে হয়েছে। কঠোর লকডাউনেও রেস্তোরাঁ খোলা রেখে লোকজনকে খাওয়াতে গিয়ে সেনাবাহিনীর তোপের মুখে পড়তে হয় এক রেস্তোরাঁ মালিককে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব করে সেনাবাহিনী। অবশ্য পরে দোকান বন্ধ রাখার অঙ্গীকার করে ক্ষমা চাইলে এ যাত্রায় জরিমানার হাত থেকে বেঁচে যান।

এদিকে গত ১ জুলাই সাত দিনব্যাপী কঠোর লকডাউনের মধ্যেও করোনা পরিস্থিতির অবনতি ঘটলে সোমবার (৫ জুলাই) নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সময়সীমা আরো সাত বাড়ানো হয়। সেসঙ্গে কিছু সময়ের জন্য ব্যাংক খোলা রাখা হয়। তাতে গ্রাহকরা প্রচুর ভিড় করায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত ছিল। মহানগর পুলিশের কর্মকর্তারা জানান, জরুরি প্রয়োজন ছাড়া যাদের সড়কে যারা যানবাহন নিয়ে চলাচল করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আশরাফ উল্লাহ তাহের বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ মাঠে কাজ করে যাচ্ছে। তবে বাঁচতে হলে নিজে থেকে সবাইকে সচেতন থাকতে হবে। জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

 

ডিএসএস/০৬/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ