editor
প্রকাশিত: 9:39 PM, July 7, 2021
গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে উপজেলার বাঘা ইউনিয়নে তোতা মিয়া (৬০) হত্যাকান্ডের ঘটনায় ছেলেসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুলাই) রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর নামক স্থান থেকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজার এলাকার নিহত তোতা মিয়ার ছোট ছেলে মামলার ১ নম্বর আসামি তামিম আহমদ (২০) ও বাঘা পরগণা বাজার কান্দিগাও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মামলার ৪ নম্বর আসামি আলাল আহমদ (৩০)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী ২ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজারে ছেলেদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন তোতা মিয়া। পরে শনিবার (৩জুলাই) রাতে নিহতের বোন তোতার মিয়ার ৩ ছেলেসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২ জনকে আসামী করে মামলা (নং-৬/০৩.০৭.২০২১) দায়ের করেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ