admin
প্রকাশিত: 6:56 PM, July 8, 2021

সিলেটে ২য় বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি শ্যামল বণিক
ওসমানীনগর প্রতিনিধি
“পুলিশই জনতা,জনতাই” প্রতিপদ্যেকে ঘিরে সাধারণ জনগনের সাথে মিশে সরকারের সকল নির্দেশনার সুষ্ট বাস্থবায়নের পাশাপাশি থানার অফিসারদের নিষ্ঠার সাথে পরিচালনা করে গরীব অসহায়দের অব্যাহত আইনি সহযোগীতা,সন্ত্রাস ও মাদক প্রতিরোধসহ এলাকার সার্বিক আইশৃংখলার উন্নতিতে অবদান রাখার ফলসরুপ ২য় বারের মতো সিলেট জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিক। একই সাথে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ (তদন্ত) নির্বাচিত হয়েছেন ওসমানীনগরে কর্মরত ওসি (তদন্ত) মাকসুদুল আমীন। এছাড়া জেলার শ্রেষ্ট এএসআই নির্বাচিত হয়েছেন ওসমানীনগরে কর্মরত এএসআই নিজাম উদ্দিন। বুধবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ২০২১ সালের জেলা পর্যায়ের এ সম্মাননা প্রদান করেন।
অফিসার ইনচার্জ শ্যামল বনিক মঠোফোনে জানান,এ গৌরব থানা পুলিশের নয়,এটা ওসমানীনগরের সাধারন জনগনের। একই থানায় কর্মরত ৩ জন ৩ ক্যাটারিতে জেলার মধ্যে সেরা এটা অবশ্যই আনন্দের। দ্রুত আরোগ্য কামনায় সকলের আশির্বাদ ও দোয়া কামনার পাশাপাশি সম্মাননার প্রতিক্রিয়ায় মানবিক পুলিশ কর্মকর্তা খ্যাত সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমসহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
প্রসঙ্গত: সিলেটের জৈন্তাপুর থানা কর্মরত থাকাকালিন সময়ে ২০২০ সালে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ার পর গত জুলাই মাসের শেষে দিকে নানা ঘটনায় আলোচিত সিলেট জেলার প্রবেশদ্বার ওসমানীনগর থানায় যোগদান করেন ওসি শ্যামল বনিক। যোগদানের পর থেকে উন্নতির পথে হাঁটতে শুরু করে এলাকার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি। সুষ্ট টিম ওর্য়াকের মাধ্যমে থানায় কর্মরত অফিসারদের পরিচালনা করে সাধারণ মানুষকে সাথে নিয়ে সন্ত্রাস ও মাদক প্রতিরোধে গড়ে তুলেন শক্তিশালী অবস্থান। পাশাপাশি একাধিক মার্ডার মামলার জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও কারণ উদঘাটনসহ অব্যাহত তামিল করছেন আদালত কর্তৃক জারিকৃত গ্রেফতারী পরোয়ানা।
ডিএসএস/০৮/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ