admin
প্রকাশিত: 10:16 PM, July 8, 2021

কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জমির উদ্দিন প্রধানের দাফন সম্পন্ন
কানাইঘাট সংবাদদাতা
কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জমির উদ্দিন প্রধানের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর কান্দেবপুর জামে মসজিদে নামাজে জানাজা শেষে গ্রামের পঞ্চায়েত কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
জানাজার নামাজে ইমামতি করেন দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার মুহতামিম মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী।
জানাজা পূর্বে বর্ষিয়ান এ নেতার বর্ণাঢ্য জীবন নিয়ে বক্তব্য রাখেন- জেলা আওয়মী লীগের বন ও পরিবেশ সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সভাপতি জামাল উদ্দিন, জমির উদ্দিন প্রধানের ভাই হাজী নুর উদ্দিন, পৌর কাউন্সিলর শাহাব উদ্দিন।
বক্তারা তাঁর স্মৃতিচারণ করে বলেন, আমরা হারিয়েছি আমাদের এক অভিভাবক, এই ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। তিনি দীর্ঘ দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্ষীয়ান এ রাজনীতিবিদ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণকর্মী ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে প্রধান নামে ভূষিত করেছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৮৬ সালের জাতীয় নির্বাচনে জমির উদ্দিন প্রধানকে দলের মনোনয়ন দিলে তিনি সিলেট-৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ভোর ৪টায় উপজেলার কান্দেবপুর নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কানাইঘাটের সর্বমহলে নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে প্রবীণ রাজনৈতিক নেতা জমির উদ্দিন প্রধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সিলেট-৫ আসনের সাংসদ হাফিজ আহমদ মজুমদার, সিলেট জেলা আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদক, দৈনিক সিলেটের দিনকালের সম্পাদক ও প্রকাশক মস্তাক আহমদ পলাশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান আহমদ, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
ডিএসএস/০৮/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ